কিউইদের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ পেলেন সিরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিউইদের বধ করার জন্য দলের অন্যতম পেসার মহম্মদ সিরাজের উপরে অনেকটাই ভরসা করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরানোর আগেই দুঃসংবাদ পেলেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার। আইসিসির ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বোলারের সিংহাসন হাতছাড়া হয়েছে সিরাজের। তাঁকে সরিয়ে শীর্ষ বোলারের সিংহাসনে আসীন হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।

বিশ্বকাপ শুরুর পরে আইসিসির ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ওলটপালট ঘটেই চলেছে। গত পয়লা নভেম্নর আইসিসির প্রকাশিত তালিকায় বোলারদের ক্ষেত্রে শীর্ষে ছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। গত ৮ নভেম্বর শাহিন শাহ আফ্রিদিকে সিংহাসন থেকে সরিয়ে সেখানে আসীন হয়েছিলেন ভারতের মহম্মদ সিরাজ। কিন্তু সাতদিনের মাথায় সেই সিংহাসন ছাড়তে হল ভারতের তরুণ পেসারকে। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ শীর্ষে উঠে এসেছেন। সিরাজ নেমে গিয়েছেন দুই নম্বরে।

আইসিসির পক্ষ থেকে গত বুধবার র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ তালিকা প্রকাশের পরে বিশ্বকাপে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মহারাজ। তার মধ্যে পুণেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটও আছে। ভারতের বিপক্ষে মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে নিয়েছিলেন দুই উইকেট। উল্টোদিকে শেষ তিন ম্যাচে সিরাজ নিয়েছেন ৬ উইকেট। মহারাজ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও সিরাজ খুব একটা পিছিয়ে নেই। দুজনের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান এখন মাত্র ৩টি। তিন নম্বরে রয়েছেন চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ভারতীয় দলের দুই বোলার যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব রয়েছেন যথাক্রমে চার ও পাঁচ নম্বরে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১