জল্পনার অবসান, ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা নিয়ে বড় ঘোষণা মেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ফুটবলপ্রেমীদের উন্মাদনার পারদ চড়ছে। সবথেকে বেশি চর্চা যাকে নিয়ে চলছিল তিনি হলেন লিওনেল মেসি। তিনি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্নের উত্তরই জানতে চাইলেছেন সকলে। আর্জেন্টাইন এই কিংবদন্তি সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। লিওনেল মেসি আগামী বছরের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চান তবে পাশাপাশি রেখেছেন একটি শর্ত। বলেছেন, তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তাঁর শরীরের কথা শুনবেন।

এমএলএসের ইন্টার মিয়ামির ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার আর্জেন্টিনার মাথায় ২০২২ বিশ্বকাপ শিরোপা তুলে দিয়েছিলেন। তারপর থেকেই চর্চা শুরু হয় ২০২৬ সালে উত্তর আমেরিকায় “আলবিসেলেস্তে” আরও একবার বিশ্বকাপ জয়ে ঝাঁপাবেন কিনা। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগে তার শরীর কেমন অনুভব করে তা দেখবেন। আগামী জুনে ৩৯ বছরে পা দেবেন মেসি। তিনি বলেছেন, “বিশ্বকাপে খেলতে পারাটা অসাধারণ একটা ব্যাপার এবং আমি এটা করতে চাই।”

মেসি আগামী বছরে বিশ্বকাপ খেলা নিয়ে বলেছেন, “আমি সেখানে থাকতে চাই, ভালো থাকতে চাই এবং যদি থাকি, তাহলে আমার জাতীয় দলকে সাহায্য করার গুরুত্বপূর্ণ অংশ হতে চাই। পাশাপাশি আমি পরের বছর ইন্টারের সাথে প্রাক-মৌসুম শুরু করার সময় প্রতিদিনের ভিত্তিতে এটি মূল্যায়ন করব এবং দেখব যে আমি সত্যিই ১০০ শতাংশ ফিট হতে পারি কিনা, আমি দলের জন্য, জাতীয় দলের জন্য দরকারী হতে পারি কিনা, এবং তারপর সিদ্ধান্ত নেব।” ২০০৪ সাল থেকে পেশাদারভাবে খেলছেন মেসি, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি আরও একজন তারকা হওয়ার সুযোগ পেতে চান। তিনি আরও বলেছেন, “আমি সত্যিই আগ্রহী কারণ এটি একটি বিশ্বকাপ। আমরা গত বিশ্বকাপ জিতে ফিরে আসছি।” অন্যদিকে মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া অবশ্য আত্মবিশ্বাসী যে বিশ্বকাপে এবং তার পরেও দেখা যাবে মেসি ম্যাজিক।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের