‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেন্দ্র সিং ধোনি, এই নামটাই ক্রিকেট প্রেমীদের কাছে যথেষ্ট। ৪৪ বছর বয়সী ক্রিকেটারকে ২২ গজের ময়দানে ব্যাট হাতে দেখার জন্য এখনও মুখিয়ে থাকেন দর্শকরা। তিনি ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন। ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু বিধ্বংসী ব্যাটিং নয় উইকেটকিপিংয়ের জন্য তিনি ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন। ধোনির কেরিয়ারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন তাঁকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে ট্রফি এনে দেন। চার বছর পর তাঁর নেতৃত্বে ভারত জেতে ওয়ানডে বিশ্বকাপও। ভারতের অন্যতম সফল খেলোয়াড়কে নিয়েই এবার অজানা তথ্য সামনে এনেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজ শামানীর পডকাস্টে ক্রিকেটের ময়দানে ধোনির উঠে আসার নেপথ্যের কারণ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক সেই সময়ের কথা স্মরণ করেছেন, যখন তিনি ধোনিকে খুঁজে বের করে দ্রুত তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিলেন। সৌরভ বলেছেন, ‘আমরা পুরো ম্যাচ দেখি। ধোনি যখন খেলত, আমি ওকে দেখতে জামশেদপুর গিয়েছিলাম। ও জানতও না।’ সৌরভ জানান, ধোনি ভারতের ‘এ’ দলে নির্বাচিত হয়েছিলেন।  খেলার সময়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিশাল বিশাল ছক্কা হাঁকান, যার মধ্যে কয়েকটি ছাদেও গিয়ে পড়েছিল। পডকাস্টে তিনি বলেন, ‘সাবা করিম আমাকে বলেছিলেন, ও অনেক ছক্কা মারে। তাই আমরা সেখান থেকেই ওকে সরাসরি ভারত ‘এ’ দলের জন্য বেছে নিই। আমার দলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওর প্রথম ম্যাচ খেলে। ও সেঞ্চুরি করেছিল এবং একের পর এক ছক্কা হাঁকাচ্ছিল।’ এর পরেই তিনি বলেন, ‘আমাদের তাকে নিতেই হতো। যে ভালো, তাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হয়। তাকে ছেড়ে দেওয়া যায় না। পেছন থেকে আস্তে আস্তে তাকে তৈরি করতে থাকলে সে শেষ পর্যন্ত সফল হবে।’

এক নজরে ধোনির কেরিয়ার

ধোনি তাঁর ১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৫৩৮টি ম্যাচ খেলেছেন। তিনি ৩৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, ৯০টি টেস্ট এবং ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর শেষ উপস্থিতি ছিল ২০১৯ সালের জুলাই মাসে। সেই সময়ে ভারত একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। ২০২০ সালের ১৫ আগস্ট, ধোনি ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করেন। ধোনি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক। তিনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির তিনটি প্রধান সাদা বলের ট্রফি জিতেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭), ৫০-ওভারের বিশ্বকাপ (২০১১) এবং চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩) ভারতে এসেছে তাঁর নেতৃত্বে।

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড