‘মরে যাও’, ভক্তদের কাছে এমন কটূক্তি শুনতে হয়েছিল নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘মরে যাও’-ভক্তদের এমন কটুক্তিও শুনতে হয়েছিল তাঁকে! আইপিএলের মঞ্চে আজ তিনি দলের ‘ব্রহ্মাস্ত্র’, কিন্তু অতীতে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। আইপিএল শুরু হওয়ার আগে নিজের জীবনের অন্ধকার অধ্যায় সামনে এনে আবেগপ্রবণ হয়ে পড়লেন কেকেআরের অন্যতম তুরুপের তাস। বর্তমানে তিনি দলের অন্যতম ভরসা হলেও, একটা সময় ভয়াবহ ট্রোলিং ও কটুক্তির শিকার হতে হয়েছিল তাঁকে।

২০২১ সালের আইপিএল মরশুম ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির একটি। সেই সময় প্রথম করোনা আক্রান্ত হন বরুণ, যার জেরে স্থগিত হয়ে যায় আইপিএলের একাধিক ম্যাচ। পরে পুরো টুর্নামেন্টই বন্ধ হয়ে যায় এবং নতুন করে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হয়। এই পরিস্থিতির জন্য অনেকেই সরাসরি দায়ী করেন বরুণকে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আক্রমণ। অজানা নম্বর থেকে ফোনে হুমকি, এমনকি “তুমি মরে যাও” ধরনের কটুক্তিও শুনতে হয়েছিল তাঁকে।

সেই সময়ের কথা স্মরণ করে বরুণ বলেন, আইপিএল ছিল তখন মানুষের একমাত্র বিনোদন, তাই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় রাগ গিয়ে পড়েছিল তাঁর উপর। এর মধ্যেই কাঁধে চোট পেয়ে ‘বাবল’ ছেড়ে চিকিৎসার জন্য বাইরে যেতে হয়েছিল তাঁকে, সেখানেই সম্ভবত সংক্রমিত হন। তবে সেই কঠিন সময় কাটিয়ে আজ আবার নিজের ছন্দে ফিরেছেন বরুণ।

১৭ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে নতুন মরশুমে আরও শক্তিশালী হয়ে ফিরতে প্রস্তুত কেকেআরের এই ‘ম্যাচ উইনার’।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত