বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কা দলে বিশেষ দায়িত্ব পেলেন লাসিথ মালিঙ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে বিপক্ষের ব্যাটারদের কাছে তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। বল হাতে আগুন ঝরিয়ে বিপক্ষের ব্যাটারদের ধরাশায়ী করতেন। সাদা বলের ক্রিকেটে সেরা বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দলের বোলারদের পারফরম্যান্সের উন্নতিতে এবার সেই লাসিথ মালিঙ্গার দ্বারস্থ হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোলিং পরামর্শদাতা হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। যদিও সেই নিয়োগ স্বল্প সময়ের জন্যই। আগামী ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের বোলিং পরামর্শদাতা হিসাবে কাজ করবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশোর বেশি উইকেট শিকারী মালিঙ্গার নেতৃত্বেই ২০১৪ সালে শ্রীলঙ্কা তাদের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল। দেশের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলে ১০৭টি উইকেট নিয়েছিলেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও দারুণ সফল তিনি। মুম্বইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে তার উইকেট ১৭০টি। বর্তমানে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটির বোলিং কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) জানানো হয়েছে, ‘গত ১৫ ডিসেম্বর থেকে জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসাবে যোগ দিয়েছেন মালিঙ্গা। ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব সামলাবেন।’

উল্লেখ্য, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের দ্বিতীয় দিন আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কা দল। ঘরের মাঠে আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন দাসুন শনাকারা।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান