অভিযোগ ধর্ষণের, মধ্যরাতে হোটেল থেকে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার

চারটি অভিযোগে গ্রেফতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের কলঙ্কিত ২২ গজ।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুনতিলক। মধ্যরাতে সিডনি পুলিশ তাঁকে অজামিনযোগ্য ধারায় গ্রেফতার করেছে। এই গ্রেফতারির খবর দিতে গিয়ে সিডনি পুলিশ জানিয়েছে, ২৯ বছরের তরুণীর সঙ্গে তাঁর ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত হন দানুষ্কা, তাঁর বাড়িতে। ঘটনাটি ঘটেছে গত ২ নভেম্বর। তরুণীর অভিযোগের ভিত্তিতে সিডনি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আজ, রবিবার তাঁকে এখানকার একটি আদালতে তোলা হবে। ঘটনার পুনর্নিমাণ করিয়েছে পুলিশ। ধর্ষণের অভিযোগ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ দায়ের করেছে সিডনি পুলিশ।

সিডনি পুলিশের পাশাপাশি নিউ সাউথ ওয়েলস পুলিশের তরফ থেকে এই গ্রেফতারির খবর দিতে গিয়ে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুনতিলককে গ্রেফতার করেছে তাদের যৌন অপরাধ দমন শাখা। অনলাইনে ওই তরুণীর সঙ্গে ক্রিকেটারের পরিচয় হয়।  গত ২ নভেম্বর দানুষ্কা ওই তরুণীর বাড়িতে যান। তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন। নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করেছিল। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই পুলিশ ওই ক্রিকেটারকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। এই খবর লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ঘটনাটি যে নিঃসন্দেহে লজ্জাজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে ভিন দেশ খেলতে গিয়ে সে দেশের এক তরুণীর সঙ্গে অনিচ্ছাকৃত যৌন মিলন যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন Imran: হামলায় উদ্বিগ্ন মার্ক উড, প্রশ্নের মুখে ইংল্যান্ডের পাক সফর

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক