নিজের বাড়িতেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রিকেট জগতে শোকের ছায়া। গুলি করে খুন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক ধাম্মিকা নিরোশন। বুধবার স্থানীয় এক সংবাদমাধ্যমের মারফত জানা গিয়েছে , মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ টিমের প্রাক্তন অধিনায়ককে খুন করা হয়েছে। আর সেখান থেকে জানা গিয়েছে  খুনের সময় ঘটনাস্থলে ছিলেন নিরোশনের স্ত্রী এবং দুই সন্তান।

তবে এখন হত্যাকারীর খোঁজ পাওয়া যায়নি। কী কারণে ৪১ বছরের ক্রিকেটারকে হত্যা করা হল তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর চারিদিক পরীক্ষা করে, প্রাক্তন শ্রীলঙ্কান ক্যাপ্টেনের মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার উঠতি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন  ধাম্মিকা নিরোশন। তিনি মূলত ছিলেন  ডান-হাতি  বোলার এবং ডান-হাতি ব্যাটার। ২০০০ সালে তাঁর শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল। মোট ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে রান  করেছেন ২৬৯ এবং  উইকেট নিয়েছেন ১৯টি।  তাঁর অধীনে ক্রিকেট খেলেছিলেন ফারভেজ মাহরুফ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, উপুল থরঙ্গার মত খেলোয়াড়  শ্রীলঙ্কান জার্সিতে খেলেছেন। মাত্র ২০ বছরেই খেলা ছেড়ে দেন নিরোশন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখন জানা যায়নি।  

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন