শীর্ষ আদালতে স্বস্তি বিনেশের, এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে বাধা নেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কেটেছে দীর্ঘ জটিলতা। বড় স্বস্তি পেলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর বিনেশ ফোগত (Vinesh Phogat)। ২০২৬ সালের এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য তাঁকে অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালতের এই রায়ের ফলে তিনবারের অলিম্পিয়ান বিনেশের সামনে এশিয়ান গেমসের বাছাইপর্বে নামার পথ পুরোপুরি খুলে গেল। দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রীড়াপ্রেমীরাও।

এর আগে ভারতীয় কুস্তি ফেডারেশন ( Wrestling Federation of India)-এর আপত্তির মুখে বিষয়টি আদালতে গড়ায়। দিল্লি হাইকোর্ট সম্প্রতি রায়ে জানায়, মাতৃত্বকে কোনওভাবেই একজন ক্রীড়াবিদের অক্ষমতা বা সুযোগ হারানোর কারণ হিসেবে দেখা যায় না। আদালত স্পষ্ট নির্দেশ দেয়, ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ট্রায়ালে বিনেশকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল WFI। শুক্রবার বিচারপতি পি এস নরসিমহা ও অলোক আরধের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, বিনেশ ফোগত দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন এবং তাঁকে এই পর্যায়ে ট্রায়াল থেকে সরিয়ে দেওয়া অনুচিত হবে। আদালত মন্তব্য করে, দিল্লি হাইকোর্টের নির্দেশের পর বিনেশকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে, তাই তাঁকে এখন প্রতিযোগিতা থেকে সরে যেতে বলা ন্যায়সঙ্গত নয়। 

আরও পড়ুনঃবিশ্বকাপে আর্জেন্টিনাকেই বেছে নিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

তবে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে, এই অন্তর্বর্তী অনুমতি চূড়ান্ত রায় নয়। WFI-র আবেদনের পূর্ণাঙ্গ শুনানি আগামী সপ্তাহে হবে। বিচারপতি নরসিমহা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সূচিতে আদালতের অতিরিক্ত হস্তক্ষেপ কাঙ্ক্ষিত নয়। ফলে আপাতত ট্রায়ালে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেও, বিনেশ ফোগতের আইনি লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। আগামী সপ্তাহের শুনানির দিকে নজর থাকবে গোটা ক্রীড়ামহলের।

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী