ICC rankings:  ‘বিরাট’ পতন, দশে কোহলি, প্রথম স্থান সূর্যের

দ্বিতীয় পাকিস্তানের রিজওয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টোয়েন্টির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সেরা ব্যাটারের লড়াইতেও তাদের হারতে হল। আইসিসি জানিয়ে দিল, টি-টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। সেরা ব্যাটার হিসেবে এতোদিন বিরাট কোহলি প্রথম স্থান দখল করে রেখেছিলেন টানা ১,০১৩ দিন। ২০১৪ থেকে ২০১৭ সাল এই সময় ইন্টারন্যাশাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বেশ কয়েকবার ব়্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে। দেখা গিয়েছে প্রতিবার তালিকায় প্রথম নাম ছিল বিরাটের।

এবার বিরাটের জায়গা দখল করলেন সূর্যকুমার। সূর্যকুমার ৮৬৩ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেন। অন্যদিকে, মহম্মদ রিজওয়ান ৮৪২ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থান দখল করেছেন। তৃতীয় স্থান পেয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। পেয়েছেন ৭৯২ পয়েন্ট। গত মার্চ থেকে টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে এসেছেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে ৩৭ বার মাঠে নেমেছেন। এর মধ্যে একটি শতরান, ১১টি অর্ধশতরান। সূর্যকুমার দেশের হয়ে ১৩টি একদিনের ম্যাচ খেলেছেন। সূর্যকুমারের এই সাফল্য যেমন ভারতের গর্বের, খারাপ খবরও রয়েছে। বিরাট কোহলি এক ধাক্কায় দশমস্থানে নেমে গিয়েছে। বিরাট কোহলি সংগ্রহ করেছেন ৬৩৮ পয়েন্ট।  

একবার ক্রমতালিকা দেখা যাক – সূর্যকুমার যাদব, মহম্মদ রিজওয়ান, ডেভিন কনওয়ে, বাবার আজম, এডেন মার্করাম ডেভিড মালান, গ্লেন ফিলিপ, রিলি রসৌ, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি। ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন সুসংবাদের পাশাপাশি এল দুঃসংবাদ। বিরাটের অবনমের কারণ হিসেবে উঠে এসেছে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স।

আরও পড়ুন আইসিসি টেস্ট ব়্যাঙ্কিয়ের তালিকায় প্রথম দশে নেই বিরাট

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক