চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ে, বিদায় নিল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল মিচেল মার্শ-ট্র্যাভিস হেডদের। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচের ফলাফলের উপরেই ঝুলছিল অসিদের সুপার এইটে যাওয়ার ভাগ্য। কিন্তু বৃষ্টির জন্য জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল ঘোষণা হতেই সব আশা শেষ হয়ে গেল মিচেল মার্শদের। মাঠে না নেমেই সুপার এইটে জায়গা করে নিলেন সিকন্দর রাজারা।

চলতি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারের পর চাপে পড়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ছিল মিচেল মার্শদের। কিন্তু দুর্দান্ত শুরু করেও মিডল ও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় হেরে যেতে হয়েছিল অসিদের। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ তৈরি হয়েছিল। তবুও একটা শেষ আশা ছিল। অসিদের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছিল জিম্বাবোয়ের উপর। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে জিম্বাবোয়ে হেরে গেলে এবং বাকি ম্যাচটি জিতলে আশা বেঁচে থাকত অস্ট্রেলিয়ার। কিন্তু এদিন বৃষ্টির কারণে ভেস্তে যায় জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ।

টানা বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর বিকাল সাড়ে ৫টা নাগাদ দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি ডিন কসকার। তার পর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। তিন ম্যাচে জিম্বাবোয়ের পয়েন্ট দাঁড়ায় ৫। অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে ওমানকে হারালেও তাদের পয়েন্ট হবে ৪। ফলে গ্রুপের প্রথম দু’দলের মধ্যে মার্শদের থাকার কোনও সুযোগ নেই। ম্যাচ বাতিল হতেই উৎসবে মেতে ওঠেন সিকন্দর রাজারা।

 

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ