সুপার এইটে কবে প্রথম নামছেন সূর্যরা? কাদের বিরুদ্ধে খেলতে হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বোয় নামিবিয়াকে দুরমুশ করে সালমান আঘারা সুপার এইটে পৌঁছেছেন। আর পাকিস্তান শেষ আটে জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত হয়ে গেল সুপার এইটের গ্রুপ বিন্যাস ও ক্রীড়াসূচি। সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে কবে নামছেন সূর্যকুমার যাদবরা।

চারটি গ্রুপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে আটটি দল। ওই আট দল হল-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে এক নম্বর গ্রুপে রয়েছে-ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। এর মধ্যে জিম্বাবোয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। ফলে এই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়। দুই নম্বর গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার সুপার এইটের অভিযান শুরু করবেন সূর্যকুমার যাদবরা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে। ভারতের পরবর্তী ম্যাচ ২৬ ফেব্রুয়ারি চেন্নাইতে জিম্বাবোয়ের বিরুদ্ধে। কলকাতার ইডেন গার্ডেন্সে ১ মার্চ শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন সূর্যরা।

তবে ভারত ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে নামলেও সুপার এইটের অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি। ওইদিন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২২ তারিখ কলম্বোতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৩ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে লড়াইয়ে নামবে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও পাকিস্তান এবং ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ২৬ ফেব্রুয়ারি আমদাবাদে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। ২৭ ফেব্রুয়ারি কলম্বোয় খেলতে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। পরের দিন ১ মার্চ হবে দুটি ম্যাচ। দিল্লিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাববোয়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্সে ১ মার্চ শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন সূর্যরা।

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের