বিশ্বকাপে ভারতে না খেলতে বাংলাদেশকে উস্কেছে পাকিস্তান, বিস্ফোরক অভিযোগ ভারতীয় বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলতি বিতর্কে অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার (২৬ জানুয়ারি) বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা সরাসরি অভিযোগ করেছেন, ‘ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেদের পিছনে রয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে আহেতুক জলঘোলা করার পাশাপাশি বাংলাদেশ বোর্ডকে ভুল পথে পরিচালিত করেছেন পিসিবির কর্তারা।’

সম্প্রতি আইপিএল থেকে গলাধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আর ওই সিদ্ধান্তে বেজায় চটেছে বাংলাদেশে ক্ষমতায় থাকা মোল্লা ইউনূসের সরকার। ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে যাবে না বলে গোঁ ধরে। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে লিটন দাসদের খেলা ফেলারও আবদার জানিয়েছিল। পত্রপাঠ সেই আবদার নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুধু তাই নয়, গত শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হয়।

‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশের ওই অপমান মানতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তিনি সরাসরি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার ছেড়েছিলেন। এমনকি দল ঘোষণা করলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। এদিন দাভোস সফর সেরে ফেরা শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নকভি। ওই বৈঠক শেষে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা নকভি লেখেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।’

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের এমন রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম সহ সভাপতি রাজীব শুক্লা। তাঁর কথায়, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। আমরা পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছিলাম। কিন্তু যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে খেলবে না এবং শেষ মুহূর্তে পুরো ক্রীড়াসূচি পরিবর্তন করা খুব কঠিন, সেই কারণেই স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে।’ বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার প্রসঙ্গে পাকিস্তানকেই কাঠগড়ায় তুলেছেন বিসিসিআইয়ের সহ সভাপতি। এ প্রসঙ্গে রাজীব শুক্লা বলেছেন, ‘বাংলাদেশকে উস্কে দেওয়ার পেছনে পাকিস্তান বড় ভূমিকা পালন করছে। তাদের এটা করা উচিত নয়। পুরো বিশ্ব জানে পাকিস্তান বাংলাদেশের সাথে কী করেছে? বাংলাদেশিরাও তা জানেন। এখন পাকিস্তান সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার