তিন ম্যাচ বাদেই লেভারকুসেনের কোচের চাকরি গেল এরিক টেন হাগের

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই কোচ হিসাবে চাকরি হারালেন এরিক টেন হাগ। গত ২৬ মে জাবি আলোনসোর জায়গায় নতুন কোচ হিসেবে এরিক টেন হাগের নাম ঘোষণা করেছিল বায়ার লেভারকুসেন। গত ১ জুলাই আনুষ্ঠানিকভাবে বুন্দেসলিগার ক্লাবটির নতুন কোচের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর প্রশিক্ষণে মাত্র তিনটি ম্যাচ খেলেছিল লেভারকুসেন। তার মধ্যে বুন্দেসলিগায় দুটি ম্যাচে ডাগ আউটের নিচে দাঁড়িয়েছিলেন। কোচ হিসেবে ৩টি ম্যাচে খুব একটা পারফরম্যান্স করতে পারেননি। তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল লেভারকুসেন। বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে ড্র ও অন্যটিতে হারের মুখ দেখতে হয়েছিল। ওই হতাশাজনক পারফরম্যান্সের কারণেই বিদায় নিতে হল।

সময়টা মোটেই ভাল যাচ্ছে না ডাচ কোচ টেন হাগের। প্রায় দুই বছর পাঁচ মাস ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দায়িত্ব পালনের পর গত অক্টোবরে ছাঁটাই হন ৫৫ বছর বয়সী ডাচ কোচ। ২০২২ সালের জুলাইয়ে ইউনাইটেড কোচের দায়িত্ব নেওয়ার পর ইংলিশ ক্লাবটিকে এফএ কাপ ও লিগ কাপ জেতালেও ২০২৪-২৫ মরসুমে ৮ ম্যাচের মধ্যে মাত্র ১ জয় পাওয়ায় ওল্ড ট্র্যাফোর্ডে চাকরি বাঁচাতে পারেননি। লেভারকুসেনেও খুব অল্প সময়ের মধ্যে ছাঁটাই হলেন।

কোচের পদ থেকে এরিক টেন হাগকে অপসারিত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করতে গিয়ে বায়ার লেভারকুসেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফের্নান্দো কারো বলেছেন, ‘কষ্টদায়ক, কিন্তু দরকার ছিল। টেন হাগকে ছাঁটাই আমাদের জন্য সহজ ছিল না। কেউ এই পদক্ষেপ নিতে চায়নি। গত কয়েক সপ্তাহে বোঝা গিয়েছে, একটি নতুন ও সফল দল গড়তে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা ফলপ্রসূ হয়নি। নতুন কোচ বাছাই না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালিন সময়ে অনুশীলনের দায়িত্বে থাকবেন সহকারী কোচিং স্টাফরা।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের