শ্রীলঙ্কায় বন্ধ হয়ে গেল আইপিএলের সম্প্রচার

গত শুক্রবার রাত থেকেই দেশজুড়ে জারি হয়েছে কার্ফু।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা বর্তমানে পুরোপুরি তলানিতে গিয়ে ঠেকেছে। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন জায়গায় দাহ করা হচ্ছে দেশের সরকারের কুশপুতুল। যার জেরে গত শুক্রবার রাত থেকেই দেশজুড়ে জারি হয়েছে কার্ফু। খাদ্যে, জ্বালানি এবং বিদ্যুতের অভাবে রীতিমতো নাজেহাল শ্রীলঙ্কা। সরকারের দাবি, কোভিডের কারণে গত ২ বছরে ১৪ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে এই দেশটি।

এবার এর আঁচ এসে পড়ল ক্রীড়াজগতেও। আর্থিক মন্দার কারণে শ্রীলঙ্কায় বন্ধ করে দেওয়া হল আইপিএলের সম্প্রচার। যার ফলে চামিকা, হাসারাঙ্গা, রাজাপাকসাদের মতো ক্রিকেটারদের আর এই জনপ্রিয় টি-২০ ক্রিকেট লিগে খেলতে দেখতে পারবেন না শ্রীলঙ্কাবাসী। তবে বর্তমানে দেশের যা অবস্থা তাতে তাদের খেলা দেখার মতো মানসিকতা নেই বললেই চলে। 

তবে জানা গিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেট প্রেমী মানুষদের একটা অংশ চাইছেন দেশে আইপিএলের সম্প্রচার হোক। এমনকি একটি স্থানীয় চ্যানেলও চাইছে ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির সম্প্রচার করতে। কিন্তু আর্থিক মন্দা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে কোনও কিছু করাই সম্ভব হচ্ছে না। 

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6