আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার শুরু বিশ্ব অ্যাথলেটিক্স, নীরজের সামনে অলিম্পিক্স হারের বদলার সুযোগ, নজরে কুজুরও, ভারতীয়দের সম্পূর্ণ সূচি

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকে জাপানের টোকিওতে শুরু হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। ন’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। ভারত থেকে ১৯ জন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। আর এই ১৯ জনের দলে আকর্ষণের কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। পাঁচ বছর আগে এই টোকিওতেই তিনি অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন। নীরদ ছাড়াও ভারতবাসী নিঃসন্দেহে আশায় বুক বেঁধে রয়েছে ভারতের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের প্রতিভার জন্যও। তিনি ২০০ মিটারে অংশগ্রহণ করবেন। ২০২৩ সালে বুদাপেস্টে শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সেখানে ভারত থেকে গিয়েছিল ২৮ জনের একটি দল। এবারে ভারতের কোনও রিলে দল নেই। জ্যাভলিনে একজন মহিলা সহ রেকর্ড পাঁচজনকে পাঠিয়েছে ভারত।

নীরজের সঙ্গে লড়াইয়ের ময়দানে থাকছেন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বসেরা জার্মানির জুনিলান ওয়েবার। রয়েছেন গতবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম। পহেলগাঁও হামলার পর ভারতে নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। কিন্তু সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার কারণে নাদিম জানান যে তিনি ভারতে আসতে পারবেন না। পাশাপাশি এও বলেন যে অন্য একটি প্রতিযোগিতায় সেই সময় তাকে অংশগ্রহণ করতে হবে, নীরজের অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয়।
গত অলিম্পিক্সে নাদিমের কাছেই হাঁটতে হয়েছিল নীরজকে। এবার কি বদলা নেবেন ভারতের সোনার ছেলে, উত্তর দেবে সময়।

ভারতীয় দল

পুরুষ

নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (জ্যাভলিন)

মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প)

গুলবীর সিংহ (৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার)

প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর (ট্রিপল জাম্প)

সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প)

অনিমেষ কুজুর (২০০ মিটার)

তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস)

সার্ভিন সেবাস্টিয়ান (২০ কিমি হাঁটা)

রাম বাবু, সন্দীপ কুমার (৩৫ কিমি হাঁটা)

মহিলা

পারুল চৌধুরি, অঙ্কিতা ধিয়ানি (৩,০০০ মিটার স্টিপলচেজ)

অন্নু রানি (জ্যাভলিন)

প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিমি হাঁটা)

পূজা (৮০০ মিটার এবং ১,৫০০ মিটার)

ভারতীয়দের সময়সূচি

শনিবার, ১৩ সেপ্টেম্বর

ভোর ৪ টে- পুরুষদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল- রাম বাবু, সন্দীপ কুমার

ভোর ৪টে- মহিলাদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল- প্রিয়াঙ্কা গোস্বামী

বিকেল ৪:২০ মিনিট- মহিলাদের ১,৫০০ মিটার, হিট- পূজা

রবিবার, ১৪ সেপ্টেম্বর

বিকেল ৩:১০ মিনিট- পুরুষদের হাই জাম্প যোগ্যতা অর্জন পর্ব- সর্বেশ অনিল কুশারে

বিকেল ৫:৩৫ মিনিট- মহিলাদের ১,৫০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- পূজা

সন্ধ্যা ৬টা- পুরুষদের ১০,০০০ মিটার ফাইনাল- গুলভীর সিংহ

সোমবার, ১৫ সেপ্টেম্বর

ভোর ৫:৪৫ মিনিট- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, হিট- পারুল চৌধুরি, অঙ্কিতা ধ্যানী

বিকেল ৪:১০ মিনিট- পুরুষদের লং জাম্প, যোগ্যতা অর্জন পর্ব- মুরলি শ্রীশঙ্কর

বিকেল ৪:৫০ মিনিট- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, হিট- তেজস শিরসে

সন্ধ্যা ৬:২৫ মিনিট- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- পারুল চৌধুরী, অঙ্কিতা ধ্যানী

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর

বিকেল ৫:০৫ মিনিট- পুরুষদের হাই জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- সর্বেশ অনিল কুশারে

বিকেল ৫:১০ মিনিট- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- তেজস শিরসে

সন্ধ্যা ৬:৩৫ মিনিট- মহিলাদের ১,৫০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- পূজা

সন্ধ্যা ৬:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- তেজস শিরসে

বুধবার, ১৭ সেপ্টেম্বর

বিকেল ৩:৩৫ মিনিট- পুরুষদের ট্রিপল জাম্প, যোগ্যতা অর্জন পর্ব- প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর

বিকেল ৩:৪০ মিনিট- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ এ- নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিংহ, রোহিত যাদব

বিকেল ৪:৪৫ মিনিট- পুরুষদের ২০০ মিটার, হিট- অনিমেষ কুজুর

বিকেল ৫:১৫ মিনিট- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি- নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিংহ, রোহিত যাদব

বিকেল ৫:২০ মিনিট- পুরুষদের লং জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- মুরলি শ্রীশঙ্কর

বৃহস্পতিবার, ১৮ ​​সেপ্টেম্বর

বিকেল ৩:৫৩ মিনিট- পুরুষদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিংহ, রোহিত যাদব

বিকেল ৪:২৫ মিনিট- মহিলাদের ৮০০ মিটার, হিট- পূজা

বিকেল ৫:৩২ মিনিট- পুরুষদের ২০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- অনিমেষ কুজুর

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর

বিকেল ৪ টে- মহিলাদের জ্যাভলিন, (যোগ্যতা অর্জন পর্ব), গ্রুপ এ- আন্নু রানি

বিকেল ৪:৩৫ মিনিট- পুরুষদের ৫,০০০ মিটার, হিট- গুলবীর সিংহ

বিকেল ৫:১৫ মিনিট- মহিলাদের ৮০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- পূজা

বিকেল ৫:২০ মিনিট- পুরুষদের ট্রিপল জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর

বিকেল ৫:৩০ মিনিট- মহিলাদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি-অন্নু রানি

বিকেল ৬:৩৬ মিনিট- পুরুষদের ২০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর

শনিবার, ২০ সেপ্টেম্বর

ভোর ৬:২০ মিনিট- পুরুষদের ২০ কিমি হাঁটা, ফাইনাল- সার্ভিন সেবাস্টিয়ান

বিকেল ৫:৩৫ মিনিট- মহিলাদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- অন্নু রানি

রবিবার, ২১ সেপ্টেম্বর

বিকেল ৪:০৫ মিনিট- মহিলাদের ৮০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- পূজা

বিকেল ৪:২০ মিনিট- পুরুষদের ৫,০০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)- গুলবীর সিংহ

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ