চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশিত হল টি ২০ বিশ্বকাপের থিম সং, গাইলেন কারা

নিজস্ব প্রতিনিধি : আগামী জুনে টি ২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আসর শুরুর আগে প্রকাশিত হল অফিশিয়াল থিম সং। আইসিসির তাদের ওয়েবসাইটে ও সামাজিক মাধ্যমে এই থিম সং প্রকাশ করেছে। যদিও এখনও পর্যন্ত পুরো ভিডিও প্রকাশিত হয়নি।

জানা গিয়েছে, বিশ্বকাপের থিম সংটি গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। থিম সংটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। গানটি গাওয়ার জন্য তিন জন ক্যারিবিয়ানকে বেছে নিয়েছে আইসিসি। শন পল একজন জ্যামাইকান। কেস ও তানো একজন ত্রিনিদাদিয়ান বলে জানা গিয়েছে। থিম সং প্রসঙ্গে আইসিসির তরফে ক্লেয়ার ফারলং জানান, এই গান ক্রিকেটে উৎসবের আমেজ নিয়ে আসবে। আশা করি এই গান একদিকে যেমন ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে, তেমনি ক্রিকেট ভক্তদের সর্বজনীন আবেদন বজায় রাখবে।

থিম সং গাওয়া শন পল জানান, এবারের টি ২০ বিশ্বকাপের থিম সংয়ে ক্যারিবিয়ান সঙ্গীত সত্তার সঙ্গে আন্তর্জাতিক সঙ্গীতের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। ক্রিকেট সবসময়ই ক্যারিবিয়ান সংস্কৃতির প্রধান অংশ। তাই টি ২০ বিশ্বকাপে অফিশিয়াল থিম সংটি গাইতে পেরে সম্মানিত বোধ করছি। আরেক গায়ক সুপারস্টার কেস জানান, ‘আমাদের সবার লক্ষ্য হচ্ছে, সারা বিশ্বকে একত্রিত করা। এই গান ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলিতে সেই আবহই তৈরি করবে।‘

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ