অভিজ্ঞ সাউদি নেই, ধোনিদের বিরুদ্ধে উমেশেই ভরসা রাখছে নাইট ব্রিগেড

অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি দেরি করে ভারতে আসায় নিভৃতবাসে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একটা রাত, তারপরই শুরু হয়ে যাবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহারণ তথা আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। হাইভোল্ট এই ম্যাচে ব্যাটিং নিয়ে সেভাবে না ভাবলেও, বোলিং বিভাগ বেশ চিন্তিত রেখেছে কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। কারণ, দলের বোলিং অ্যাকাটের প্রধান অস্ত্র প্যাট কামিন্সকে প্রথম পাঁচ ম্যাচে পাওয়া যাবে না। আর অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি দেরি করে ভারতে আসায় নিভৃতবাসে রয়েছেন। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকেও পাবে না নাইটরা।

তাই বাধ্য হয়ে ভারতীয় পেসার উমেশ যাদবের উপরের ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। সিএসকে-র ব্যাটিং সম্পর্কে খুব ভালো করেই জানেন নাইট কোচ ব্রেন্ডন। তাই তিনি বিশেষ সতর্কও রয়েছেন। নিউজিল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক খুব ভালো করেই জানেন এই ধরনের ম্যাচে সামান্য ভুলই বড়সড় হয়ে দাঁড়াতে পারে। 

সাংবাদিক বৈঠকে এসে ম্যাককুলাম বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পেসার টিম সাউদিকে পাচ্ছি না। ওর ভারতে আসতে দেরি হয়েছে। তাই এখন নিভৃতবাসে রয়েছে। তাই শনিবারের ম্যাচে আমাদের দল ভারতীয় বোলিং ব্রিগেডের ওপরই ভরসা রাখছে। উমেশ যাদব এবারে আমাদের সঙ্গে রয়েছে। ও খুব ভালো বল সুইং করাতে পারে। আর পাওয়ার প্লে-তে ওর পরিসংখ্যান বেশ ভালো। তাই ওকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে আমরা দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারব। আর রান আটকাতেও সক্ষম হব’।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?