বারাসাতের বস্তিবাসী হয়েও জাতীয় গেমসে বাংলার প্রতিনিধিত্ব করলেন টোটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসাত: আসলে একেই বলে ইচ্ছা থাকলে উপায় হয়। ছোটবেলা থেকেই বস্তির এক চিলতে পরিসরে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিল বারাসাতের(Barasat) হাটখোলার আম্বেদকরপল্লীর টোটন দাস। আর সেই স্বপ্নের শরিক হয়েছিলেন তার মা। শত প্রতিকূলতার মধ্যেও কিছুতেই ছেলেকে স্বপ্ন থেকে বিচ্যুত হতে দেননি মা। যথারীতি ফল এলো হাতেনাতে। অবশেষে বস্তির এক চিলতে পরিসর থেকে বেরিয়ে রাতারাতি বাংলা দলে জায়গা করে করে নিয়ে রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছে হাটখোলা(Hathkhola) হাটের পিছনে থাকা সকলের আদরের টোটন।

মা লোকের বাড়িতে কাজ করে টোটনকে যেমন পড়াশোনা করিয়েছেন, তেমনি টোটনের স্বপ্নের উড়ানে রীতিমত জুগিয়ে গিয়েছেন জ্বালানি। তা বল হোক বা জামা ,জুতো কিংবা খেলার মাঠে খেলা চালানোর খরচ সবকিছুই বহন করেছেন মা। আজকে যখন ছেলে জাতীয় গেমসে বাংলার প্রতিনিধিত্ব করে বাংলাকে জিতিয়েছেন ,তখন মায়ের চোখ দিয়ে বইছে অঝোর ধারা। সেই অঝোর ধারাতে দুঃখ না থাকলেও আছে আনন্দের স্বীকৃতি।ছেলের এমন কৃতিত্ব জানাজানি হতেই বরাবরই পাশে থাকা মানুষটি আজও এলেন এগিয়ে সবার আগে। তিনি বারাসাতের পুর পারিষদ অভিজিৎ নাগ চৌধুরী। হাটখোলার সূর্যসেন ক্লাবের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টোটনকে সম্বর্ধিত করলেন বারাসাত পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুর পরিষদ অভিজিৎ নাগচৌধুরী(Avijit Nag Chowdhury)।

বরাবরই তিনি অভিজিতদের পরিবারকে চেনেন। এমনকি যখনই কোন প্রয়োজন হয় তখনই তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত। তবে অভিজিৎ যাতে খেলার মাঠেই থাকতে পারে তার জন্য সব রকম সহযোগিতা করবে বারাসাত পৌরসভা। এ কোথাও জানাতে ভোলেননি বারাসত পৌরসভার(Barasat Municipality) এই উদ্যমী সিআইসি। তবে যথারীতি সম্বর্ধনার অনাড়ম্বর অনুষ্ঠান থেকে বারাসাত পৌরসভার কাছে একটা চাকরির দাবি জানিয়ে রাখলেন বছর কুড়ির টোটন দাস। টোটন(Toton) মনে করেন, অনেক খেলোয়াড়ই প্রতিভাবান তবে সময়ের চাপে পড়ে অনেকে হারিয়েও যান মাঠ থেকে। তাই মাঠে যাতে চিরকাল থাকতে পারি, তার জন্য একটা চাকরি ভীষণ জরুরী।

বস্তির অপরিসর পরিবেশে ছোট থেকে বড় হওয়া টোটন স্বপ্ন দেখে আজ অথবা কাল সে হয়তো খেলবে ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানে। কিন্তু দিনে দিনে বয়স হয়ে যাওয়া মায়ের পক্ষে সেই সময় পর্যন্ত রসদ যোগানো সম্ভব হবে কিনা তা নিয়ে মনে সংশয় থাকলেও টোটন এখন আর পিছন ফিরে তাকাতে চায় না। কেননা টোটন বিশ্বাস করে এফ ফর ফুটবল।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি