মুশফিকুরের চোটে কপাল খুলল তাওহিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।’ আঙুলে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ব্যাটার-উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আর তাঁর ছিটকে যাওয়ার কারণেই কপাল খুলল তাওহিদ হৃদয়ের। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তরুণ ব্যাটার।

গত সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম।  ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আমেদের বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। মুশফিককে সুস্থ করতে মাঠে ছুটে যেতে হয় টাইগারদের ফিজিও বায়েজিদুল ইসলামকে। স্প্রে করার পাশাপাশি টেপ পেঁচিয়ে সুস্থ করা হয়। ওই চোট নিয়ে ফিল্ডিং করার পাশাপাশি দুরন্ত ব্যাটিং করেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। দলের জয়ের পিছনে বিশেষ অবদান রাখেন। ৩৬ বলে ৩৭ রান করেন। ম্যাচ শেষেই চিকি‍ৎসকের পরামর্শে আঙুলের এক্স রে করান মুশফিক। আর তাতেই চিড় ধরা পড়ে। ওই চোট সারতে ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগবে বলে জানান চিকি‍ৎসকরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ খেলার কোনও সম্ভাবনা ছিল না বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে মুশফিকুর ছিটকে যাওয়ার পরেই জল্পনা চলছিল, তাঁর পরিবর্তে কে সুযোগ পাবেন। জল্পনায় ভেসে উঠেছিল নুরুল হোসেন সোহানের নাম। কেননা আগেও টেস্ট দলে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু বুধবার রাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মুশফিকুরের বিকল্প হিসাবে দলে ডাকা হয়েছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে। গত বছরের মার্চে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটেন অভিষেক ঘটেছিল তাঁর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।এক বছরের মধ্যেই টেস্ট দলে ডাক পেলেন তিনি।

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার