ছোটদের বিশ্বকাপেও করমর্দন বিতর্ক, হাত মেলালেন না ভারত- বাংলাদেশের অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপে খেলার সময় পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। বড়রা ও ছোটরা এই একই পথে হেঁটেছিলেন। একই ছবি দেখা গিয়েছিল মহিলা টিমের ক্ষেত্রেও। এবার ছোটদের বিশ্বকাপেও মাথা চাড়া দিল করমর্দন বিতর্ক। রাজনীতির আঙিনা ছেড়ে এবার ২২ গজের ময়দানেও ভারত-বাংলাদেশ সম্পর্কের আঁচ। টসের পর খেলার শুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে।

শনিবার বুলাওয়েতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচের শুরুটা  হয়েছে বিতর্ক দিয়ে। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে ভারতের অধিনায়ক আয়ুষের টসের জন্য কয়েন ছোঁড়েন কয়েন। বাংলাদেশ টসে জেতে তারপর জানায় ভারতকে ব্যাট করতে পাঠানো কথা। সাধারণত টসের পর দুই অধিনায়ক হাত মিলিয়ে খেলা শুরু করেন। কিন্তু এদিন টস করার পরেই সরে যান আয়ুষ। বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে করমর্দন করতে দেখা যায়নি। অন্যদিকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আজিজুল হাকিম তামিমকেও কোনও আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। 

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে উজ্জয়েনের মহাকালেশ্বর মন্দিরে বিরাট কোহলি

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে ভারত-পাকিস্তান ছোটদের এবং মহিলা ক্রিকেটেও একই ঘটনা দেখা যায়। এ বার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক বেশ জটিল। নেপথ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। পদ্মা পাড়ে হিন্দু খুনের প্রতিবাদে আইপিএল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। সেখান থেকেই শুরু হয়েছে নতুন উত্তাপ। মুস্তাফিজুর বাদ দেওয়ার পরেই নিরাপত্তার কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলেই জানিয়ে দেয় বাংলাদেশ। তা নিয়েই এখনও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এখনও স্নায়ুযুদ্ধ চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারা তাঁদের দাবিতেই অনড় রয়েছে। ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানিয়েছে।

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির