আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাপানকে হারিয়ে T20 বিশ্বকাপে খেলার ছাড়পত্র জোগাড় করল সংযুক্ত আরব আমিরশাহি

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করে নিল সংযুক্ত আরব আমিরশাহি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলা  নিশ্চিত করেছেন মুহাম্মদ ওয়াসিমরা। আর একই সঙ্গে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল।

আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। এদিন ওমানের আল আমেরাত ক্রিকেট ময়দানে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে হারিয়ে ১১৬ রান তোলে জাপান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াতারু মিয়ায়ুচি। তিনি করেন ৪৫ রান। এসাম রহমান (২৩) ও অভিষেক আনন্দ (১০) ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন হায়দর আলি। রান তাড়া করতে নেমে অধিনায়ক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফুর দুরন্ত ব্যাটিংয়ে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরশাহি।

এই জয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে বিশ্বকাপে পৌঁছে গিয়েছে আমিরশাহি।  ২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার। এরপর ২০২৪ আসরের শীর্ষ ৭ দল হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। একনজরে দেখে নেওয়া যাক ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল-

ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ