বল লাগল আম্পায়ারের পশ্চাৎদেশে, গঙ্গা ফরিংয়ের মতো তিরিং লাফ

খেলা সাময়িক বন্ধ ছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলার মাঠ, তা সে ফুটবল খেলার মাঠ হোক, ক্রিকেট বা হকি, কতকিছুই না হয়। কমবেশি সব ঘটনাই স্মরণীয় হয়ে যায়। কিছুদিন আগের ঘটনা। টেনিস জগত থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস এবং রজার ফেডেরার। অবসর ঘোষণা করতে গিয়ে সেরেনা উইলিয়ামস কেঁদে ফেলেন। একই ঘটনার সাক্ষী, বলা ভালো সেই ঘটনাকে ছাপিয়ে যায় রজার ফেডেরার অবসরের মুহূর্ত। টেনিস জগত থেকে রজার ফেডেরার অবসর ঘোষণায় দেখা গেল জোকোভিচের চোখেও জল। যাকে বলে একেবারে বাচ্চা ছেলের মতো কেঁদে ভাসালেন জোকোভিচ। সোশ্যার মিডিয়ায় ভাইরাল সেই আবেগঘন মুহূর্ত। এবার আরও একটি মূহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই দৃশ্য দেখে নেটিজেনরা না পারছেন হাসতে, না হাসি চেপে রাখতে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বল সজোরে লাগল আম্পায়ারের পশ্চাৎদেশে। আম্পায়ার গঙ্গাফরিংয়ের মতো তিরিং করে লাফিয়ে উঠলেন। খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল। ঘটনা পাকিস্তান বনাম ইংল্যান্ডের ষষ্ঠ টি-টোয়েন্ট ম্যাচে। খেলা ছিল লাহোরে।

ব্যাট করছিলেন হায়দর আলি। ইনিংসের শেষ ডেলিভারি। হায়দার আলি চেয়েছিলেন বল স্কোয়ার লেগের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে। স্কোয়্যার লেগে দাঁড়িয়ে ছিলেন আম্পায়ার সালিম দর। হায়দর আলির ব্যাট ঘোরানো দেখে তিনি বুঝে যান কয়েক সেকেন্ড বাদে কী ঘটতে চলেছে। বল গোলার মতো ছুটে আসতে দেখে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আশঙ্কা ছিল বল লাগবে মুখে। মুখ বাঁচলেও বাঁচল না পশ্চাৎদেশ।

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়