মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

আজ দুর্গা পুজোর মহাষ্টমী। শহরজুড়ে উৎসবের রেশ। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। এ বছর অঞ্জলি দেওয়ার সময় ভোরে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দুর্গা পুজোর মহাষ্টমী। শহরজুড়ে উৎসবের রেশ। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। এ বছর অঞ্জলি দেওয়ার সময় ভোরে ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মণ্ডপে মণ্ডপে অঞ্জলী দেওয়ার ধুম উঠেছিল রাজ্যবাসীর। আর মাত্র হাতে ১ দিন। নবমী কাটলেই বিষাদের সুর। তাই দুই দিন আর হেলায় হারাতে চান না কেউ। সকাল থেকেই কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় উপচে পড়ছে।

মহাষ্টমীর পুণ্যতিথিতে দেবী আরাধনায় মাতোয়ারা রাজ্যবাসী। তবে অষ্টমীর আর একটি প্রধান আকর্ষণ হল কুমারী পূজা। বিভিন্ন মঠ, আশ্রমগুলিতে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। পিছিয়ে নেই বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এ বছর তাঁদের পুজো ৫০ বছরে পদার্পণ করল। সকাল থেকেই মিশনে কুমারী পুজো দেখতে ভক্তদের ঢল নেমেছে। ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ জন কুমারীকে দেবীজ্ঞানে পুজো করা হচ্ছে। দূরদূরান্ত থেকে কুমারীপুজোয় অংশ নিতে মিশনে উপস্থিত হয়েছে কুমারীরা। রীতি মেনে তাঁদের দেবীরূপে আরাধনা করছেন পুজোর উদ্যোক্তারা।

অন্যদিকে, মহাষ্টমী উপলক্ষে ভক্তদের ঢল নামে আদ্যাপীঠ মন্দিরেও। সকাল থেকেই শুরু হয় মা দুর্গার অষ্টমীপুজো। দেবীর চরণে অঞ্জলি নিবেদন করতে মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্ত। অষ্টমীপুজোর পর নিয়ম মেনে আয়োজন করা হয় সন্ধিপুজোর। এই বিশেষ পুজো দর্শন করতে এবং দেবীর আশীর্বাদ নিতে বহু মানুষ উপস্থিত হন মন্দির প্রাঙ্গণে। মহাষ্টমীর পুজো, কুমারী আরাধনা এবং অঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে জেলার দুই ধর্মীয় প্রতিষ্ঠানে দিনভর উৎসবের আবহ তৈরি হয়। ভক্তদের বিশ্বাস, দেবীর আরাধনার মধ্য দিয়ে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে। এছাড়া জয়রামবাটি, কামার পুকুরেও চলছে কুমারী পুজো। 

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের