বিশ্বকাপে সুপার এইটে উঠে ইতিহাস গড়ার পথে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে সুপার এইটে উঠে ইতিহাস গড়তে চলেছে আমেরিকা। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে মোনাঙ্ক প্যাটেল, নিতীশ কুমাররা। বিশেষজ্ঞদের মতে, এদিনের ম্যাচ যদি আমেরিকা জেতে, তাহলে তো পরের রাউন্ডে যাবেই। এদিনের ম্যাচ যদি ভেস্তেও যায়, তাহলেও আমেরিকা পরের রাউন্ডে চলে যাবে। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই পরের রাউন্ডে চলে গেল আমেরিকা। 

জানা যাচ্ছে, এদিনের ম্যাচে সায়ন জাহাঙ্গীরের বদলে মোনাঙ্ক প্যাটেল আমেরিকার প্রথম একাদশে ফিরতে পারেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ছিল না জাহাঙ্গীর। সেইকারণেই এবার ওপেনিং জুটিতে বদল আনার চিন্তাভাবনা করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমেরিকার জয়লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছিল মোনাঙ্ককে। মোনাঙ্কের ব্যাটিংয়ের ওপর ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে আমেরিকা। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নজর থাকবে আমেরিকার বোলার সৌরভ নেত্রভালকারের ওপরও। ভারতের বিরুদ্ধে ম্যাচে রোহিত, কোহলিকে আউট করে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ। এদিনের ম্যাচে সৌরভ কেমন পারফরমেন্স করে, এখন সেটাই দেখার।

অন্যদিকে পর পর দুটি ম্যাচ হেরে কোণঠাসা আয়ারল্যান্ড। এদিনের ম্যাচ যদি আয়ারল্যান্ড হেরে যায়, তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের। কিন্তু যদি এদিনের ম্যাচ বৃষ্টির কারণে ভে্স্তে যায়, তাহলে মাত্র এক পয়েন্ট পাবে পল স্টিরলিংরা। সেক্ষেত্রেও আয়ারল্যান্ডের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর