ট্রায়াল ছাড়াই এশিয়াডের জন্য নির্বাচিত বিনেশ ফোগত-বজরং পুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী  সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর পুরস্কার পেলেন বজরং পুনিয়া ও বিনেশ ফোগত। এশিয়াডে যাওয়ার জন্য ট্রায়ালে অংশ নিতে হবে না দুজনকে। দুই পদকজয়ীকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ দিয়েছে জাতীয় কুস্তি ফেডারেশনের কাজকর্ম দেখার দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি। সবচেয়ে বিস্ময়ের হল, বজরং পুনিয়া ও বিনেশ ফোগতকে ট্রায়াল থেকে ছাড় দেওয়ার বিষয়ে জাতীয় কোচের মতামতটুকুও নেয়নি অ্যাডহক কমিটি। ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনকারী কুস্তিগিরদের বাড়তি সুযোগ দেওয়ার যে আশঙ্কা করছিলেন এশিয়াডের জন্য ট্রায়ালে অংশ নেওয়া কুস্তিগররা, শেষ পর্যন্ত তাই সত্যি হল।

সম্প্রতি এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিয়েছিলেনকয়েকজন মহিলা কুস্তিগির। ওই চিঠিতে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভুষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে নামা ছয় কুস্তিগিরকে বাড়তি সুবিধা দিবে ভারতীয় অলিম্পিক সংস্থার নিয়োগ করা অ্যাড-হক কমিটি। যাতে যোগ্যরা কোনও ক্রমে বঞ্চিত না হন তা দেখার জন্যও মোদি ও ঠাকুরের হস্তক্ষেপ চেয়েছিলেন তাঁরা।

উল্লেখ্য এশিয়াড গেমসের জন্য আগামী ২২ ও ২৩ জুলাই বিশেষ ট্রায়ালের আয়োজন করা হয়েছে। কুস্তি সংস্থার তরফে ভূপেন্দ্র বাজওয়া জানিয়েছেন, দুই পর্বে কুস্তিগিরদের ট্রায়াল হবে। প্রথম পর্বে যারা জিতবেন তাদের সঙ্গে লড়াই হবে বিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। কিন্তু ট্রায়ালের আগেই সরাসরি বিনেশ ও বজরংকে এশিয়াডের জন্য নির্বাচিত করা হয়েছে। কুস্তিগিরদের বক্তব্য, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চলা আন্দোলনকে পিছন থেকে ছুরি মারার জন্য দুজনে পুরস্কৃত করা হয়েছে।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫