ভিনির লাল কার্ড, পেনাল্টি মিস বেলিংহামের, এরপরেও নাটকীয় জয় রিয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের শুরুতেই লা লিগার প্রথম ম্যাচেই নাটক! গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনি। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহাম।রিয়ালের এমন বাজে দিনে হাল ধরলেন লুকা মডরিচ।বদলি নেমে দলকে সমতায় ফেরান এই অভিজ্ঞ মিডফিল্ডার। আর যোগ করা সময়ে গোল করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট ছিনিয়ে নিল বেলিংহাম।শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

ভিনিকে লাল কার্ড দেখানোর পর অনেকেই আশা করেছিলেন যে এবার বুঝি ডুবল রিয়াল।কিন্তু দলটা যে রিয়াল মাদ্রিদ। হারার অভ্যাস নেই তাঁদের। বদলি নামা লুকা মডরিচের গোলে সমতা ফেরানোর পর যোগ হওয়া সময়ে বেলিংহামের গোলে শেষ পর্যন্ত এই ম্যাচও নাটকীয়ভাবে (২-১ গোলে)জিতে নিল কার্লো আনচেলত্তির দল। তাতে অবশ্য গর্বে বুক ফুলেছে আনচেলত্তির।

তবে রিয়াল সবচেয়ে বড় ধাক্কাটা খায় ম্যাচের ৭৯ মিনিটে। তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনিসিয়ুস। লাল কার্ড দেখতে হয় তাঁকে। রাগে ফোঁস ফোঁস করতে মাঠ ছাড়েন ভিনি। এর পরপরই বদলি নামানো হয় লুকাকে। ৮৫ মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ক্রোয়াট এই মিডফিল্ডার। এরপর আসে সেই রিয়ালের ‘ম্যাজিক-মোমেন্ট’। দুর্দান্ত এক জয় এনে দেয় রিয়ালকে।

শুক্রবারের সূর্যটা বোধহয় রিয়ালের জন্যই ছিল। দুর্দান্ত এই জয়ে নতুন বছরে লা লিগার পয়েন্ট তালিকায়ও শীর্ষে চলে এলো রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৩৮। এই শীর্ষস্থান রিয়াল ধরে রাখতে পারবে অন্তত ১২ জানুয়ারি পর্যন্ত। কারণ, এর আগে আতলেতিকো মাদ্রিদের লিগে কোনো ম্যাচ নেই।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের