মেসি-রদ্রি নয়, ‘ফিফা দ্য বেস্ট’ মুকুট ভিনিসিয়ুসের মাথায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফার পুরুষ ফুটবলারদের বর্ষ সেরার খেতাব জিতলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড টেক্কা দিলেন রদ্রি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো খেলোয়াড়দের।  রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনিও (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে বর্ষ সেরা ফুটবলারের মুকুট মাথায় উঠল ভিনির। ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার  (১৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার বিখ্যাত এম্পায়ার আকাদেমিতে বসেছিল ফিফার বর্ষ সেরা ফুটবলার, কোচদের পুরস্কৃত করার আসর। সবার নজর ছিল পুরুষ ফুটবলারদের মধ্যে সেরা ফুটবলারের শিরোপা কার মাথায় ওঠে। অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই অবশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়, ফিফার বর্ষ সেরা ফুটবলার হচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু অনেকেই সেই ফাঁস হওয়া তথ্যের উপরে ভরসা রাখতে পারেননি। তবে তার জন্য তাঁদের খুব একটা দোষ দেওয়া যায় না। কেননা, ব্যালন ডি’অর ঘোষণার কয়েক ঘন্টা আগেও একইভাবে ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছিল, ইউরোপীয় ফুটবলের সেরা খেলোয়াড়ের তকমা পাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। কিন্তু শেষ মুহুর্তে দেখা যায়, ভিনিসিয়ুস নয়, ব্যালন ডি’অর জিতেছেন স্প্যানিশ তারকা ফুটবলার রদ্রি।   

তবে এবার আর অনুষ্ঠানের আগে ফাঁস হওয়া তথ্যের অন্যথা ঘটেনি। ফিফার বর্ষ সেরা ফুটবলারের মুকুট মাথায় পড়েছেন ভিনিসিয়ুস। ফিফা দ্য বেস্টেও ভিনির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি। তবে মনোনয়ন পাওয়া ১০ জনের মধ্যে ৪৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন ভিনি। রদ্রি ৪৩ ও জুড বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন। ২০২৩–২৪ মরসুমে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস। স্প্যানিশ জায়ান্টকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বিশেষ অবদান রেখেছিলেন। মরসুমে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। এদিন যখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে ফিফা দ্য বেস্টের ট্রফি নিচ্ছিলেন, তখন ভিনির চোখের কোন ছলছল করছিল।  

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের