তুলতে পারলেন না সেলফি, তাই ভক্তকে প্রতিশ্রুতি দিলেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্সটাগ্রামে পেরিয়েছে ২৫ কোটি ফলোয়ারের সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভারতের সমস্ত ক্রিকেটারদের পেছনে ফেলে দিয়েছেন তিনি।এখান থেকেই বোঝা য্য যে, তার ভক্তের সংখ্যা কত। আর হবে নাই বা কেন? তিনি যে বিরাট কোহলি। আর এবার তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করে বসলেন এক ভক্ত। কিন্তু সেই ভক্তের সঙ্গে সেলফি তুলতে পারেননি কোহলি। কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে মুগ্ধ তার ভক্তরা।

এই মুহূর্তে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সিরিজে নেই বিরাট। আগামী আয়ারল্যান্ড সফরেও তিনি থাকবেন না। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সিনয়্যর খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বিসিসিআই। আর তাই এখন পরিবারের সঙ্গে ছুটি কাটচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই সময়টা অনুস্কা ও ভামিকার জন্য রেখেছেন তিনি।

আর এমন সময় মুম্বই বিমানবন্দরে দেখা গেল কোহলিকে। সেখানে ভক্তদের সঙ্গে কথা বলেন বিরাট। এমন সময় তাঁর এক ভক্ত সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ব্যস্ততার কারণে সেলফি তুলতে পারেননি বিরাট। তবে অবশ্য গাড়ি করে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে সেই ভক্তকে বলেন, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে তার সঙ্গে ছবি তুলবেন কিং কোহলি। আর এই কথা বা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে বিরাটের বড় মনে পরিচয় পাওয়া গিয়েছে বলে মুগ্ধ তার অনুরাগীরা।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের