IPL 2025:  ইতিহাস গড়ার সামনে বিরাট, নতুন কোন রেকর্ডের হাতছানি?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: শুরু হয়েছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাউন্টডাউন। আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর ম্যাচ দিয়েই পর্দা উঠছে এবারের আসরের। আর ওই ম্যাচে আরসিবির বড় ভরসা ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলে এক রেকর্ডের হাতছানি তাঁর সামনে। আসন্ন IPL 2025-এ যদি তিনি আর একটি শতরান হাঁকাতে পারেন, তবে তিনি প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ১০টি শতরানের মালিক হবেন।

17 বছরের ধারাবাহিকতা, রেকর্ডের পাহাড়

বিরাট কোহলি (Virat Kohli) নিজেকে প্রমাণ করেছেন IPL-এর ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। এখনও পর্যন্ত ২৫২টি ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন 8,004 রান, যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফ-সেঞ্চুরি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এর হয়ে তিনি বিগত 17 বছর দুর্দান্ত পারফর্ম করেছেন এবং এবারের IPL 2025-এ খেলতে যাচ্ছেন নিজের 18তম মরসুম।

22 মার্চ KKR-এর বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট

বিরাট কোহলি তার IPL 2025 অভিযান শুরু করবেন ২২ মার্চ। যেখানে তার দল RCB মুখোমুখি হবে Kolkata Knight Riders (KKR)-এর। বিরাটের অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিজনের জন্য, কারণ বিরাট এই সিজনেই ছুঁতে পারেন ঐতিহাসিক 10তম T20 শতকের মাইলফলক!

T20 শতকের তালিকায় কে কোথায়?

T20 ক্রিকেটে সর্বাধিক শতকের মালিক হলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল (Chris Gayle), যার রয়েছে 22টি শতক। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম (Babar Azam) (১১টি শতক) এবং 9টি শতক নিয়ে তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি (Virat Kohli) ।

এখন IPL 2025-এ বিরাটের সামনে সুযোগ রয়েছে বাবর আজমকে পেছনে ফেলার! সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ তার ব্যাটিং ফর্ম ছিল অনবদ্য, আর সেই ফর্ম IPL-এ ধরে রাখতে পারলে তিনি সহজেই নিজের নাম আরও উজ্জ্বল করতে পারবেন।

T20 থেকে অবসর নিলেও লক্ষ্য RCB-কে শিরোপা জেতানো

জুন 2024-এ T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, বিরাট কোহলি এখনও মাঠে নতুন রেকর্ড গড়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তার অন্যতম লক্ষ্য RCB-কে প্রথমবারের মতো IPL শিরোপা এনে দেওয়া।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের