সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে গেলেন বিরাট

Share:

 নিজস্ব প্রতিনিধি: মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকরের পরে এবার আর এক কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইসিসি’র এই প্রতিযোগিতায় ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক রান করার কৃতিত্ব শিখর ধাওয়ানের। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩ ম্যাচে করেছিলেন ৬৬৫ রান। মঙ্গলবার (৪ মার্চ) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ রান করার সঙ্গে সঙ্গে সৌরভকে ছুঁয়ে ফেললেন বিরাট। ৫ রান করার সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে যান সৌরভকে। এখন শুধু তাঁর সামনে শিখর।

গত ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলি। ১৫ রান করার সঙ্গে সঙ্গেই ছুঁয়ে ফেললেন একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে ১৪ হাজারের রান ফলকে পৌঁছলেও দ্রুততম ক্রিকেটারের শিরোপা পেলেন তিনি। টেক্কা দিয়ে গেলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর ও শ্রীলঙ্কার কুমার সঙ্গক্কারাকে। ৩০০ ম্যাচেই ১৪ হাজারের মাইলফলকে পৌঁছলেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে অবশ্য সর্বোচ্চ রানকারী হিসাবে তিন নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শীর্ষে রয়েছেন শচিন তেণ্ডুলকর। তাঁর রানের সংখ্যা ১৮ হাজার ৪২৬। কুমার সঙ্গক্কারার রান ১৪ হাজার ২৩৪। অর্থাৎ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঙ্গক্কারাকে ছাড়ানোর সুযোগ রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে ২৯৯ ম্যাচে ২৮৫টি ইনিংস খেলে ১৩ হাজার ৯৬৩ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি ২২ রান সংগ্রহ করেছিলেন। অর্থাৎ ১৪ হাজারের রানের মাইলফলকে পৌঁছতে দরকার ছিল মাত্র ১৫ রান। এদিন সেই লক্ষ্যে পৌঁছে যান কোহলি। তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ৩০০ ইনিংসের আগেই একদিনের ক্রিকেটে ১৪ হাজারে পৌঁছলেন। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শচিন তেণ্ডুলকর ১৪ হাজার রান করতে ৩৭৫ ইনিংস নিয়েছিলেন। আর সঙ্গক্কারা নিয়েছিলেন ৩৭৮ ইনিংস।

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলছেন কোহলি। বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁর গড় ছিল ৫৭.৭৮। গড় রানে শচিন ও কুমার সঙ্গক্কারার চেয়ে অনেকটাই এগিয়ে। একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৫০টি শতরান ও ৭৩টি অর্ধশতরান। শতরানের ক্ষেত্রে শচিন ও সঙ্গক্কারার তুলনায় এগিয়ে থাকলেও অর্ধশতরানের নিরিখে পিছিয়ে রয়েছেন।

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই রোদ থাকলেও বেলা বাড়লে প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু