দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্সটাগ্রাম থেকে ১১.৪৫ কোটি আয় করি না, টুইটে বার্তা বিরাটের

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ফোর্বস একটি রিপোর্টে বলেছে, ইন্সটাগ্রামে আয়ের নিরীখে ২০ জনের সর্বোচ্চ তালিকায় রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছে বিরাট কোহলির নাম। ভারতের প্রাক্তন অধিনায়ক একটি পোস্ট করে ১১.৪৫ কোটি টাকা আয় করেন। কিন্তু এই তথ্য ভুল, এমনটাই দাবি করেছেন বিরাট কোহলি।

আজ, শনিবার টুইট করে বিরাট এই প্রসঙ্গে বলেন, ‘আমি জীবনে যা পেয়েছি, তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে যে আয়ের তথ্য উঠে এসেছে, সেটা সঠিক নয়।’ বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক চুক্তি হয়েছে বিরাটের সাত কোটি টাকার বিনিময়ে। সেখানে ইন্সটাগ্রাম থেকে  একটা পোস্ট করে তার দ্বিগুণ আয় হয় না, এই তথ্য সম্পূর্ণ ভুল।

প্রসঙ্গত, কিং কোহলির ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বিদেশেও তাঁর ফ্যান ফলোয়ার প্রচুর। সেখানে সোশ্যাল মিডিয়া থেকে আয়ের হিসাব ভুল হওয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ