আবারও বিরাট খেলবেন ঘরোয়া ক্রিকেট, কবে? জানুন দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি নামেই তিনি রাজা। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছেন বকেন তিনি সর্বকালের সেরা। বিশ্বকাপ খেলার আগে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেই মতোই ২০২৫-২৬ সালের বিজয় হাজারে ট্রফির প্রথম দুটি ম্যাচে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের বিরুদ্ধে ১৩১ এবং ৭৭ রান করে দেখিয়ে দিয়েছেন বুড়ো হারে ভেলকি কাকে বলে। তিনি কি আর খেলবেন এই প্রশ্নই ছিল। ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। জানা গিয়েছে, বিরাট কোহলি ৬ জানুয়ারী রেলওয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচে দিল্লির হয়ে খেলতে প্রস্তুত।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্বে দুটি প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে দিল্লিকে জয় এনে দিতে সাহায্য করেছিলেন। ২৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে গুজরাটের বিরুদ্ধে ম্যাচের পর কোহলি লন্ডনে ফিরে গিয়েছেন। তবে নতুন বছরে তিনি খেলবেন ঘরোয়া ক্রিকেট। তাঁর সঙ্গী যশস্বী জয়সওয়াল। তবে মন ভেঙে দেওয়ার খবর এটাই যে, ঘরোয়া ক্রিকেটে খেলবেন না রোহিত শর্মা আর । তিনি দুটো ম্যাচের জন্য সই করেছিলেন। বিরাট খেলবেন। রাউন্ড সিক্সে রেলওয়েজের বিরুদ্ধে রয়েছে দিল্লির ম্যাচ রয়েছে । ৬ জানুয়ারি হবে সেই খেলা।

আরও পড়ুন: ধোনির গাড়িতে সিগারেট? ভাইরাল ক্যাপ্টেন কুলের গাড়ির ভেতরের ভিডিও

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামেন বিরাট কোহলি। ময়দানে নেমেই ঝড় তুলেছিলেন।   BCCI-এর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনেই বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলেছেন। তবে এর পরেও বিরাটের খেলতে চাওয়া প্রমাণ করেছে তিনি কেবল বোর্ডের নির্দেশেই খেলছেন না। ইচ্ছাতেই ঘোরোয়া ক্রিকেটে ব্যাট ধরেছেন। বিজয় হাজারে ট্রফিতে ১৫ বছর পর খেলে দ্রুততম ভারতীয় হিসেবে লিস্ট A ক্রিকেটে ১৬ হাজার রান করেন।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক