দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না গম্ভীর, সূর্যদের হেড স্যারের দায়িত্ব সামলাবেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য শেষ হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। আর এবার চারটি টি- ২০ ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতীয় দল। তবে এই ম্যাচে সূর্যকুমারদের  সঙ্গে থাকবেন না প্রধান কোচ গৌতম গম্ভীর।  কিন্তু কেন তিনি যাবেন না দক্ষিণ আফ্রিকায় তা এখন জানা যায়নি। তবে গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের দলের অধিনায়কত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI ) এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন । বলা বাহুল্য, লক্ষ্মণ  এখন পর্যন্ত ১৩৪  টেস্ট ম্যাচে গড়ে ৮৭৮১  রান করেছেন। ৮৬টি ওডিআই ম্যাচে তিনি  ২৩৩৮ রান করেছেন, আর এবার তিনি সামলাবেন দলের অধিনায়কত্ব।  

ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৮ নভেম্বর ডারবানে। এরপর ১০ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে গাকেবাড়ায়। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে (১৩ নভেম্বর) এবং জোহানেসবার্গে (১৫ নভেম্বর)। অন্যদিকে আগামী ১১ নভেম্বর বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল। আর সেখানেই থাকবেন গৌতম গম্ভীর। 

দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে রয়েছেন –  সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক ভার্মা,জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আবেশ খান, যশ দয়াল।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন