আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে পুরান-হোপ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেলেন নিকোলাস পুরান, শাই হোপ ও শিমরান হেটমায়ার। অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে রভমান পাওয়েলের কাঁধে। সহ অধিনায়ক হয়েছেন কাইল মেয়ার্স।

আগামী বৃহস্পতিবার থেকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ৩ অগস্টের পর ৬, ৮, ১২ এবং ১৩ অগস্ট বাকি ম্যাচগুলি হবে। সিরিজের প্রথম ম্যাচ হবে ত্রিনিদাদে। পরের দু’টি হবে গুয়েনাতে। এবং শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডাতে। টেস্টে ভারতের বিরুদ্ধে ধরাশায়ী হলেও একদিনের ম্যাচে ভালোই টক্কর দিয়েছে ক্যারিবীয়রা। তাই টি টোয়েন্টি সিরিজে হার্দিক পাণ্ড্যর ছেলেদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার লক্ষ্য নিয়েই টিম গঠন করেছেন ক্যারিবীয় নির্বাচকরা।

বেশ কিছুদিন ধরেই সাদা বলে দারুণ উন্নতি করেছেন শাই হোপ। মূলত তার স্ট্রাইক রেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের নজরে কেড়েছে। গত বছর ফেব্রুয়ারির পর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি হোপ। হেটমায়ার গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পাননি তার ফ্লাইট মিস করার পর। এরপর দলে জায়গা হয়নি তার। তবে এবার সুযোগ পেলেন এই ব্যাটসম্যান। প্রায় দু’বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন পেসার ওশানে থমাস।

ওয়েস্ট ইন্ডিজ় দল: রভমান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ়, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, সাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেড ম্যাকয়, নিকোলাস পুরান, রোমারিয়ো শেফার্ড, ওডিন স্মিথ এবং ওশানে থমাস।

 

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ