দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের বিরুদ্ধে স্লেজিংয়ের অপরাধে ক্যারিবীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজে প্রতিপক্ষের ব্যাটারের মনোযোগ নষ্ট করার ক্ষেত্রে অহরহ স্লেজিং চলছে। কখনও ব্যাটারকে কটুক্তি করা হচ্ছে। কখনও রান নেওয়ার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই সেই স্লেজিংয়ের মুখে মনোযোগ হারিয়ে সাজঘরে ফিরছেন সংশ্লিষ্ট ব্যাটার। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে একাধিকবার ক্রিকেটারদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাতে লাভ হয়নি। স্লেজিংয়ের ট্র্যাডিশন সমানে চলছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে জামাইকা টেস্টে স্লেজিংয়ের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের বদলি ফিল্ডার কেভিন সিনক্লিয়ারকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।  একই সঙ্গে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সাজা পেয়েছেন আর এক ক্যারিবীয় ক্রিকেটার জাইডেন সিলস। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার সঙ্গে সঙ্গে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

দীর্ঘ ১৫ বছর বাদে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। বুধবার দ্বিতীয় টেস্টে ১০১ রানে জিতেছেন মেহেদী হাসান মিরাজরা। আর ওই জয়ের ফলে ক্যারিবীয়দের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরছেন। হারার ক্ষত শুকোতে না শুকোতেই শাস্তির খবর পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই খে্বলোয়াড়। আইসিসির তরফে জানানো হয়েছে, জামাইকা টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে ব্যাটারের সঙ্গে অতি আগ্রাসী আচরণ করেছেন জাইডেন সিলস। আর পরিবর্ত ফিল্ডার হয়ে নামা কেভিন সিনক্লিয়ার লাগাতার স্লেজিং করতে থাকেন। বেশ কয়েকবার তাঁকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনও কর্ণপাত করেননি তিনি।

ম্যাচ শেষে মাঠে থাকা আম্পায়ার আসিফ ইয়াকুব, কুমার ধর্মসেনা এবং থার্ড আম্পায়ার নীতিন মেনন ও ফোর্থ আম্পায়ার জাহিদ বাসারাথ ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারের আচরণ নিয়ে ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে অভিযোগ জানান। অভিযুক্ত দুই খেলোয়াড়  নিজেদের অপরাধ মেনে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ