৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রেভস টেস্ট ক্রিকেটে এমন এক নজির গড়েছেন যা এর আগে কোনও বোলার করতে পারেননি। পাকিস্তানের টিমকে কার্যত নাজেহাল করে দিয়েছেন  ক্যারিবীয় বোলার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টানা পাঁচ ওভারে পাঁচটি উইকেট নিয়ে ইতিহাস রচনা করেছেন। প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, টেস্ট ক্রিকেটে এই প্রথম কোনও বোলার টানা পাঁচ ওভারে পাঁচটি উইকেট নিয়েছেন।  

ত্রিনিদাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে ও পরে বিধ্বংসী বোলিং করে গ্রিভস পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন গ্রেভস। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। বিশেষ এই রেকর্ডটি এর আগে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের দখলে ছিল, যিনি ২০১৬ সালের জানুয়ারিতে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চারটি মেডেন ওভার করেছিলেন। গ্রেভস বর্তমানে সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন। খেলার এক পর্যায়ে পাকিস্তান টিম বেশ শক্তিশালী অবস্থানে ছিল। দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৪৪ রান। অধিনায়ক শান মাসুদ শতরান করেছিলেন কিন্তু গ্রেভস মাসুদকে আউট করে পাকিস্তানের কোমর ভেঙে দেন। এরপর তিনি কোনো রান না দিয়েই পরপর ওভারে আমের জামাল, আলী উসমান ও মহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরান। মধ্যাহ্নভোজের বিরতির সময় পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৬৭ রান। এরপর তিনি কোনো রান না দিয়েই পরপর ওভারে আমের জামাল, আলী উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৬৭/৮। 

 

View this post on Instagram

 

ম্যাচ শেষে গ্রিভস বলেন, ‘আমি যখন বল করতে নামি, অধিনায়ক রস্টন চেজ আমাকে শুধু শৃঙ্খলা বজায় রাখতে এবং সঠিক লাইন ও লেংথে বল করতে বলেন। বল সুইং করছিল, এবং আমি তার সুবিধা নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘দল সবসময় কঠিন পরিস্থিতিতে আমার কাছ থেকে দায়িত্ব আশা করে। টেস্ট ক্রিকেটে আমার প্রথম পাঁচ উইকেট শিকার খুবই বিশেষ, কিন্তু ম্যাচ এখনও চলছে এবং আমাদের এখনও অনেক কাজ বাকি আছে।’

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি