টি ২০-তে কবে ফিরছেন বিরাট, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচের আগে ভারতীয় দলে ফিরলেন বিরাট কোহলি। আগামী ১৪ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি ২০ ম্যাচ। তার আগে ভারতীয় দলের টি ২০ স্কোয়াডে যোগ দিলেন বিরাট কোহলি।

ব্যক্তিগত কারণে প্রথম টি ২০ ম্যাচে খেলতে পারেননি কোহলি। তবে শোনা যাচ্ছিল, পরের দুটি টি ২০ ম্যাচ খেলতে পারবেন কোহলি। সেইমতো শনিবার মুম্বই থেকে ইন্ডোরের উদ্দেশ্যে রওনা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। টানা ১৪ মাস পর ভারতের টি ২০ স্কোয়াডে ফিরলেন কোহলি। এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন কোহলি। এরপর অনেকদিন তাঁকে টি ২০ স্কোয়াডে দেখা যায়নি।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। শিবম দুবে ও রিঙ্কু সিংদের অনবদ্য পারফরমেন্সে জয় পেয়েছে ভারতীয় শিবির। তবে রোহিত শর্মার পারফরমেন্স ভালো ছিল না। এবার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ভারতীয় দলে যোগ দেওয়ায় আসন্ন টি ২০ ম্যাচে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত টি ২০ ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ১১৫ ম্যাচে বিরাট ৪০০৮ রান করেছেন। বিরাটের সর্বোচ্চ রান আফগানিস্তানের বিরুদ্ধেই। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করেছেন বিরাট। আসন্ন আফগানিস্তান ম্যাচে বিরাটের পারফরমেন্স কোন জায়গায় থাকে, এখন সেটাই দেখার।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক