চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেনে নিন গোপন তথ্য, আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে ?

নিজস্ব প্রতিনিধি : প্রিয় দলকে ছেড়ে না যাওয়ার তালিকায় সবার আগে রয়েছে বিরাট কোহলির নাম। সেই ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত বেঙ্গালুরুই কোহলির ঠিকানা। তাঁর কথা মনে এলেই —এ বাঁধন যাবে না ছিঁড়ে গানের কথা মনে পড়ে! তেমনই আবার দল ছেড়ে যাবার তালিকায়ও রয়েছেন বহু খেলোয়াড়। স্বেচ্ছায় বা বাধ্য হয়ে অনেকেই দল বদলেছেন। কেউ কেউ তো এতবার দল বদলেছেন, আইপিএলের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলা হয়ে গেছে তাঁদের। এই রকম একটা তালিকা করলে জানেন কী সবার ওপরের নামটা কার হবে ?

অ্যারন ফিঞ্চ : অ্যারন ফিঞ্চের ২০০৯-১০ মৌসুমে আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালস দিয়ে। ২০২২ সালে যখন আইপিএলে নিজের সর্বশেষ মৌসুমটা খেলেন ফিঞ্চ, তখন তিনি কলকাতা নাইট রাইডার্সে। এর মাঝে ফিঞ্চ খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়নস, কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

বলতে গেলে সব মিলিয়ে ১১ মৌসুমে ফিঞ্চ খেলেছেন ৯টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দলের হয়ে খেলার রেকর্ডটাও কিন্তু ফিঞ্চেরই। তালিকায় ফিঞ্চের পরের নামটা একটু অননুমেয় লাগতে পারে।

জয়দেব উনাদকাত : এরপরেই আসছেন প্রাক্তন পেসার জয়দেব উনাদকাত।২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা জয়দেব এবারও আছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন জয়দেব।

মনীশ পান্ডে : তিন নম্বরের আছেন মনীশ পান্ডে। আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় তিনি। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পান্ডে সেই সেঞ্চুরি করেছিলেন ডেকান চার্জার্সের বিপক্ষে।২০১৮ সালেও তাঁকে ১১ কোটি রুপিতে কিনেছিল সানরাইজার্স হায়দরবাদ। সব মিলিয়ে পান্ডে এখন পর্যন্ত খেলেছেন ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ