নেইমারদের হেড স্যারের দায়িত্বে দরিভাল জুনিয়র

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবশেষে। অবশেষে স্থায়ী হেড স্যার পেতে চলেছেন নেইমার জুনিয়র-ভিনিসিয়ুসরা। ব্রাজিল দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন দরিভাল জুনিয়র। আগামী বুধবারই এ বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে বলে রবিবার দাবি করেছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ‘ও গ্লোবো।’

কাতার বিশ্বকাপে হারার পরেই ব্রাজিলের কোচের দায়িত্বে পূর্ণাঙ্গভাবে কাউকে নিয়োগ করা হয়নি। অস্থায়ী কোচ হিসাবে দায়িত্ব পালন করছিলেন ফার্নান্দো দিনিজ। কিন্তু গত শুক্রবারই তাঁকে ছাঁটাই করা হয়। নেইমারদের স্থায়ী কোচ হিসাবে গত কয়েক মাস ধরে কার্লো আলচেলেত্তির নাম নিয়ে জল্পনা চলছিল। যদিও রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে রাজি হননি তিনি। ফলে বিকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তারা।

শেষ পর্যন্ত দরিভাল জুনিয়রকে নেইমারদের স্থায়ী হেড স্যার হিসাবে বেছে নেওয়া হয়েছে। ৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে সাও পাওলোর কোচ হিসাবে যুক্ত। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাও পাওলোর সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। যদিও সমঝোতার ভিত্তিতেই ওই চুক্তিতে ইতি টানছেন তিনি। গত ২২ বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন দরিভাল।সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবেরই কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ডাগ আউটে দাঁড়িয়ে ক্লাবকে সাফল্যও এনে দিয়েছেন। এবার দেশের ফুটবল দলের দায়িত্ব নিতে চলেছেন। বর্ষীয়ান কোচ নেইমারদের ট্রফি খরা কাটাতে সফল হবেন বলেই আশাবাদী ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্তারা।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক