পাথিরানাকে দলে পাবে কেকেআর? ফিটনেস পরীক্ষা না দেওয়ায় সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল শ্রীলঙ্কা বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএলে মাঠে বল গড়ানোর আগেই বেশ কয়েকজন খেলোয়াড়ের ছিটকে যাওয়ার খবর সামনে এসেছে। সবথেকে বেশি এই সমস্যার সম্মুখীন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার সমস্যা দেখা দিয়েছে মাথিশা পাথিরানাকে। তাঁকে এই মরশুমে কেআরআর দলে পাবে কিনা তা নিয়ে  তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইপিএলে খেলার ছাড়পত্র (এনওসি) পেতে  পাথিরানার  ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে তিনি প্রথম দিন ফিটনেস পরীক্ষা দিতে যাননি। ঠিক এই কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলিয়ে রেখেছে।  

ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের সোম ও মঙ্গলবার ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই সময়েই সোমবার উপস্থিত ছিলেন না পাথিরানা। একই সঙ্গে সোমবার ফিটনেস পরীক্ষা দেননি শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গও । তবে ঈশান মালিঙ্গা পরীক্ষা দিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়ে গিয়েছেন। জানা গিয়েছে শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি । সূত্রের খবর ডান হাতি পেসার পাথিরানাকে আইপিএলের শুরুর দিকে হয়তো পাওয়া যাবে না । তবে তিনি পরে পরের দিকে ফিট হয়ে কেকেআরে যোগ দিতে পারেন। এই সময়ে পাথিরানার বদলে কাউকেই আপাতত দলে নিচ্ছে না কেকেআর। 

আরও পড়ুন: ফ্রি কিকে মেসির ম্যাজিক, আর্জেন্টিনা-ব্রাজিলের মেলবন্ধনে মায়ামির জয়

এই প্রসঙ্গে উল্লেখ্য, কেকেআর নিলামে শ্রীলঙ্কার ক্রিকেটার পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে। আগে তিনি খেলতেন চেন্নাইয়ের হয়ে। চলতি মরশুমে তিনি   কলকাতায় যোগ দিয়েছেন তিনি। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাঁর চোট। বিশ্বকাপে খেলতে গিয়ে চোট  পেয়েছিলেন।  তাঁর চোটের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড । তারকা পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। 

 

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন