আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৭ বছরেই ২২গজকে বিদায়ের সিদ্ধান্ত কেন নিলেন এই অজি ক্রিকেটার?

আন্তর্জাতিক ডেস্ক :  একটি মাত্র টেস্ট খেলেই অবসর নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। কনকাসনের জন্যই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। মস্তিকের আঘাতই তাঁর ক্রিকেটের কেরিয়ারে ফুলস্টপ দিয়েছে।

জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে ২০২০-২১ মরশুমে বর্ডার-গাওস্কর ট্রফিতে অভিষেক হয়েছিল পুকোভস্কির। গতবছর মার্চ মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় একটি ম্যাচে মাথায় চোট পান এই তরুণ ক্রিকেটার। ওই ম্যাচে জোরে বোলার রাইলি মেরেডিথের বল এসে লাগে তাঁর হেলমেটে। এরপর প্রায় ২ মাস ঠিক করে হাঁটাচলাও করতে পারেন নি। ক্রিকেট খেলা তো দূর। এরপরেই খেলা থেকে অবসরের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মাথায় চোট পাওয়ার পর থেকে মোশন সিকনেস-এর সমস্যা ছিল। পাশাপাশি বাঁ দিকে দেখার ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছিল। তাই বাধ্য হয়ে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে পুকোভস্কি। তিনি জানিয়েছেন, কম করে আরও ১৫ বছর ২২ গজে দাপিয়ে বেড়াতে চেয়েছিলেন। কিন্তু শারিরীক কারণে সেটা সম্ভব নয়। ওই ম্যাচের পর অনেক পরিবর্তন এসেছে।

তাঁর শরীরের কথা চিন্তা করেই অস্ট্রেলিয়ান ক্রিকেট মেডিকেল প্যানেল তাঁকে অবসর নেওয়ার সুপারিশ করে। তারপরেই মঙ্গলবার মেলবোর্নের এক  রেডিওতে পুকোভস্কি অবসর ঘোষণা করেন। তিনি বলেন, তিনি আর ক্রিকেট খেলবেন না। কিন্তু  ধারাভাষ্যকার ও কোচিংয়ের দিকে মনোনিবেশ করবেন।

যেখানে ৩৬ পেড়িয়ে অনেক খেলোয়াড় দাপিয়ে খেলে বেড়াচ্ছে, সেখানে মাত্র ২৭ বছর বয়সে ২২ গজকে বিদায় জানানো অত্যন্ত আক্ষেপের, তা বলার অপেক্ষা রাখে না।

অভিষেক ম্যাচে দুই ইনিংসে রান করেছিলেন ৬২ এবং ১০। আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিলেও আপাতত মেলবোর্ন ক্রিকেট ক্লাবে কোচিং করাবেন তিনি। মাথায় চোট লাগার ঘটনা এখনও যে তাড়িয়ে বেড়ায় তাঁকে। অবসর গ্রহণ করে সেই কথাও জানিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ