আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Kashmir: কাশ্মীরে তৈরি উইলো ব্যাট কিনবে একাধিক দেশ, চুক্তি সই

নিজস্ব প্রতিনিধি, জম্মু: রবিবাসরীয় দুপুরে উপত্যকা থেকে এল সুখবর।

জম্ম-কাশ্মীর তৈরি উইলো ব্যাট (willow bat)কেনার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান, বাংলাদেশে, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরিন, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। ব্যাট কেনার ব্যাপারে চুক্তি হয়েছে। Gr8 sports-য়ের ফজুল কবির এই সুখবর দিয়েছেন। তিনি বলে, এই ব্যাট বিক্রি নিয়ে সম্প্রতি আফগানিস্তানের ছটি জাতীয় দলের সঙ্গে চুক্তিও হয়েছে। জানা গিয়েছে, শেষ অক্টবরে আইসিসি –টি টোয়েন্টি-তে প্রথম এই ব্যাটের ব্যবহার করা হয়।  

উইলো ব্যাট (willow bat)তৈরির জন্য বিখ্যাত উপত্যকা। ১৯৪৭ সাল থেকে এই ব্যাট জম্মু-কাশ্মীরের বহু বাসিন্দাদের ভাতের ব্যবস্থা করে দিয়েছে। যদিও এই ব্যাট বিক্রির বাজার বলতে ছিল শুধু ভারত। প্রথমবার এর ব্যতিক্রম ঘটে অক্টোবরের টি-টোয়েন্টি ম্যাচে। জানা গিয়েছে, আসন্ন এশিয়াকাপ এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে এই ব্যাট দিয়ে খেলতে দেখা যাবে বেশ কয়েকজন ক্রিকেটারকে।

এখনও পর্যন্ত আন্তর্জাতিকমানের ক্রিকেটে ইংল্যান্ড তৈরি উইলো ব্যাট(willow bat)। প্রতিটি ব্যাটের দাম ২২০ ডলার থেকে সাড়ে চারশো ডলার। ভারতীয় টাকায় ১৬ হাজার থেকে ৩৩ হাজার। তুলনামূলকভাবে কাশ্মীরে তৈরি উইলো ব্যাটের দাম অনেকটাই কম। একটি ব্যাটের দাম সাড়ে তিন হাজার। কোনও কোনও সময়ে সেটা পাঁচ হাজারের কাছাকাছি দাঁড়ায়। দাম কম হওয়ার পরেও কিন্তু কাশ্মীরে তৈরি উইলো ব্যাট (willow bat) তুলনামূলকভাবে মজবুত। চলেও বেশিদিন। বর্তমানে এই ব্যাটের জন্য জিআই ট্যাগের আবদন করা হয়েছে। খুব শীঘ্রই অনুমোদন মিলবে।

আরও পড়ুন বাংলার আরও এক ফুটবলারকে নিল ইস্টবেঙ্গল, তবে তৈরি হচ্ছে আশঙ্কা

Published by:

Share Link:

More Releted News:

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ