চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রঞ্জিতে তৈরি হল ইতিহাস, তিন ম্যাচে আম্পায়ার তিন কন্যা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলে দেখা গিয়েছিল মহিলা রেফারিকে। ম্যাচ অফিসিয়াল পদেও দেখা গিয়েছিল বেশ কয়েকজনকে। যে তিনজনকে মহিলা রেফারি সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবল পরিচালনা করেছিলেন, তারা হলেন ফ্রান্সের স্টিফ্যানি ফ্র্যাপার্ট, রাওয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা, জাপানের ইয়োসিমি ইয়ামশিতা। সেই দৃশ্য ফিরল এবার ২২ গজে।

মঙ্গলবার তিনটি রঞ্জি ম্যাচে আম্পায়ারার ভূমিকায় দেখা গেল তিন মহিলাকে। এই তিন মহিলা হলেন বৃন্দা রাথি, জননী নারায়ণ এবং গায়ত্রী বেণুগোপাল। বেণুগোপালের কাঁধে ছিল ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ পরিচালনার। খেলা ছিল জামসেদপুরে। জননী নারায়ণ পরিচালনা করেন রেলওয়ে বনাম ত্রিপুরার ম্যাচ। খেলা ছিল সুরাতে। গোয়া বনাম পুদুচেরির ম্যাচ ছিল পুরভোরিম। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন রাথি।

জানা গিয়েছে, চলতি রঞ্জি সিরিজের কোনও ম্যাচ মহিলা আম্পায়ার দ্বারা পরিচালিত করা যায় কি না, সে ব্যাপারে বিসিসিআই সম্প্রতি বৈঠকে বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তিনটি ম্যাচ পরিচালনা করবেন তিন মহিলা আম্পায়ার। আর তিন আম্পায়ার হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করে বিসিসিআই।

এই তিনের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় রাজ্যস্তরেও খেলেও ছিলেন। পরবর্তীকালে আম্পায়ারিংকে কেরিয়ার হিসেবে বেছে নেন। জানা গিয়েছে, বিসিসিআইতে নথিভুক্ত মোট আম্পায়ারের সংখ্যা ১৫০। এর মধ্য মহিলা রেফারির সংখ্যা মাত্র তিন। ভারতীয় বোর্ড তাদের ম্যাচ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ায় এই তিনজন বোর্ডের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অন্যদিকে, ভারতীয় বোর্ড মহিলা আম্পায়ারের সংখ্য়া আরও বৃদ্ধির ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছে। 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ