মালয়েশিয়াকে উড়িয়ে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছনোর জন্য পৌঁছনোর জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। বুধবার সেই অসাধ্যসাধন করেছে নিগার সুলতানা জ্যোতিরা। মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের শেষ চারের টিকিট জোগাড় করে নিয়েছে।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরু থেকে্-ই ঝড় তোলেন দুই ওপেনার  দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। দুজনে ওপেনিং জুটিতে ৬৫ রান তোলে। অষ্টম ওভারে ২০ বলে ৩৩ করে সাজঘরে ফেরেন দিলারা। এর পরে মুর্শিদা ও অধিনায়ক নিগার সুলতানা জুটি বেঁধে কার্যত তাণ্ডব শুরু করেন। মালয়েশিয়ার বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুজনে। মাহিরা ইজ্জতি ইসমাইলি ও এলসা হান্টার বাদে কোনও বোলারই বাংলাদেশে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৭৯ রান যোগ করেন মুর্শিদা ও নিগার সুলতানা। ১৭তম ওভারে এলসা হান্টারের বলে সাজঘরে ফিরে যান মুর্শিদা। আউট হওয়ার আগে তিনি করেন ৫৯ বলে ৮০ রান। মুর্শিদা ফেরার পরে তাণ্ডব চালান বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলাদেশ।

জয়ের জন্য রানের পাহাড় তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে মালয়েশিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান ওপেনার আইন্না হামিজা হাশিম (০)। জাহানারা আলম-নাহিদা আখতারদের বল খেলতে গিয়ে হিমশিম খান মালয়েশিয়ার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন এলসা হান্টার (২০)। মাহিরা ইজ্জতি ইসমাইলি করেন ১৫ রান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। ১১৪ রানে জয়ের ফলে বাংলাদেশের নেট রান রেটের অনেকটাই উন্নতি ঘটেছে।

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা