‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেট মানেই শুধু ২২ গজের উত্তেজনা, ব্যাট-বলের লড়াই আর জয়ের উচ্ছ্বাস নয়। মাঠের বাইরেও ভারতীয় ক্রিকেটারদের নানা মজার মুহূর্ত প্রায়ই নজর কাড়ে অনুরাগীদের। কখনও সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা, কখনও আবার মজার কোনও ভিডিও, ক্রিকেটারদের এই অন্যরকম রূপই হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলোয়াড়রা ২২ গজে তিনি যতটা গম্ভীর ও আগ্রাসী, মাঠের বাইরে ততটাই মজার মেজাজে থাকেন। সেই ভাবেই এবার দেখা গেল ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে। জাপান সফরে সতীর্থ অক্ষর প্যাটেলের সঙ্গে বালিশ কিনতে গিয়ে এমনই এক মজার মুহূর্ত তৈরি করলেন ভারতীয় পেসার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মজার মন্তব্যে করেছেন বুমরাহর স্ত্রী তথা স্পোর্টস প্রেজেন্টার সঞ্জনা গণেশন। তার উত্তরও দিয়েছেন জসপ্রীত। সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।  

অক্ষর প্যাটেলের  রেকর্ড করা একটি ইনস্টাগ্রাম রিলে দেখা যায়, জাপানের একটি বেডিং স্টুডিওতে গিয়ে বিশেষ ধরনের এরগোনমিক বালিশ পরীক্ষা করছেন বুমরাহ। সাধারণ বালিশের মতো নয়, তাঁর জন্য উপযুক্ত বালিশ তৈরি করতে বিশেষজ্ঞরা ঘাড়ের অবস্থান ও শরীরের গঠনের মাপ নিচ্ছিলেন। পুরো প্রক্রিয়াটি বেশ আগ্রহ নিয়ে দেখছিলেন বুমরাহ। ভিডিওতে অক্ষরই ছিলেন ক্যামেরার পিছনে। বুমরাহকে বালিশ পরীক্ষা করতে দেখে তাঁর হাসিও শোনা যায়। মজার ছলে বুমরাহ অক্ষরকে জানান, তাঁর পরেই নাকি অক্ষরের পালা। জাপানি পদ্ধতিতে এত বিস্তারিত পরীক্ষা দেখে বুমরাহ নিজেও মজা করে বলেন, ঘুমের জন্য এত খুঁটিনাটি নিয়ে আগে কখনও ভাবেননি। সেই ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন বুমরাহ। সেই ভিডিওটি আরও মজার হয়ে ওঠে যখন সেটি সঞ্জনা গণেশনের নজরে আসে। স্বামীকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, ‘এটা করতেই তুমি এত দূর জাপান গিয়েছ?’

 

View this post on Instagram

 

 

স্ত্রীর এমন খোঁচার জবাবও দিতে দেরি করেননি বুমরাহ। মজার ছলে তিনি জানান, সঞ্জনা যদি পরে সেই বালিশ চান, তাহলে তিনি সেটি ভাগ করে নেবেন না। তাঁদের এই হালকা মেজাজের কথোপকথনই নেটদুনিয়ায় আলাদা করে নজর কেড়েছে। বলা বাহুল্য যে, ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এই মজার মুহূর্তগুলিও ভারতীয় ক্রিকেটারদের জনপ্রিয়তার অন্যতম কারণ হয়ে উঠেছে।

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের