চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

World Cup 2023: কিউইদের জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জো রুট আর অধিনায়ক জস বাটলারের চওড়া ব্যাটে ভর করে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান তুলল ইংল্যান্ড। জো রুট ৮৬ বলে ৭৭ রান আর অধিনায়ক বাটলার ৪২ বলে ৪৩ রান করেছেন। নিউজিল্যান্ডের পক্ষে মাট হেনরি ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানে তিন উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। শুরু থেকেই দেখেশুনে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। অষ্টম ওভারে মালানকে (১৪) ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন মাট হেনরি। আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে মিচেল সান্তনারের বলে ডারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেয়ারস্টো (৩৩)। চার নম্বরে ব্যাট করতে নামা হ্যারি ব্রুক শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা করেন। ফলস্বরূপ ১৬ বলে ২৫ রান করে রাচিন রবীন্দ্রের বলে ফিরে যান। মইন আলিও তেমন সুবিধা করতে পারেননি (১১)। ১১৮ রানে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন জো রুট ও জস বাটলার। দুজনে দলকে এগিয়ে নিয়ে যান। নিজের অর্ধশতরান পূর্ণ করেন রুট। ৭০ রানের পার্টনারশিপ গড়ার পরে ৪২ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস খেলে মাট হেনরির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাটলার। এর পরে লিয়াম লিভিংস্টোনের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান রুট। ২২ বলে ২০ রানে ট্রেন্ট বোল্টের বলে ফেরেন লিভিংস্টোন। খানিকবাদেই ফেরেন জো রুট (৭৭)। এর পরে অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে ২৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন স্যাম কুরান ও ক্রিস ওকস। ৪৫ ও ৪৬তম ওভারে পর পর সাজঘরে ফেরেন ওকস (১১) ও কুরান (১৪)। শেষ উইকেটে জুটি বেঁধে ২৬ বলে ৩০ রান তোলেন আদিল রশিদ ও মার্ক উড। দুজনে যথাক্রমে ১৫ ও ১৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তোলে ইংল্যান্ড।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ