টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে ফিরলেন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: দীর্ঘ ১৮ বছর বাদে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে বাবর আজমদের ব্যাট করতে পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টস জেতায় শনিবারের মহারণে প্রতিপক্ষের তুলনায় অনেকটা এগিয়ে গেলেন রোহিতরা।

পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধের ম্যাচে ভারতীয় দল একটি পরিবর্তন এনেছে। ঈশান কিশনের জায়গায় দলে ফিরেছেন শুভমন গিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ভারতের প্রতিভাবান ব্যাটারকে। দলের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। তাঁর জায়গায় ঠাঁই হয়েছিল ঈশান কিশনের। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ম্যাচে ভাল রান করেছিলেন তিনি। রোহিত শর্মারা প্রথম একাদশে পরিবর্তন আনলেও পাকিস্তানের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দল নিয়েই মাঠে নামছেন বাবররা। আজকের মহারণে ভারত ও পাকিস্তানের সেনাপতি ও সেনানির দায়িত্ব কারা পালন করবেন এক নজরে দেখে নেওয়া যাক-

ভারতীয় একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ সাকিল, ইফতিখার আমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের