টসে জিতে ব্যাট দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশ দলে ফিরলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দুই দলই পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে। পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে প্রোটিয়ারা। আর চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশ। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম।

আজকের অস্তিত্বের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তাঁর জায়গায় দলে ফিরেছেন চোটের অছিলায় দুই ম্যাচে বিশ্রাম নেওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা দলেও আগের ম্যাচের প্রথম একাদশে একটি  পরিবর্তন ঘটেছে। আজও দলে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। চোটের কারণে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার বদলে খেলছেন লিজাড উইলিয়ামস। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

শক্তির নিরিখে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও বিশ্বকাপের আসরে অবশ্য দুই দলের টক্কর যথেষ্টই চমকপ্রদ। মোট চার বার মুখোমুখি হয়েছে দুই দল। দু’বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর দু’বার জিতেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৩ সালে মুখোমুখি হয়েছিল দু’দল। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১০ উইকেটে। ২০০৭ সালের সাক্ষাতে বাংলাদেশ জয়ী হয়েছিল ৬৭ রানে। ২০১১ সালে ফের দুই দল মুখোমুখি হয়। সেবার দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী হয়েছিল। শেষ সাক্ষাত হয়েছিল গত বিশ্বকাপে। সেবার বাংলাদেশ জিতেছিল ২১ রানে।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ