বিশ্বকাপে দ্রুততম শতরানের মালিক হলেন মার্করাম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করে বিশ্বকাপে দ্রুততম শতরান গড়ার রেকর্ড করেছেন তিনি। শ্রীলঙ্কার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন প্রোটিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান।

এতদিন বিশ্বকাপে দ্রুততম শতরান করার সিংহাসনে আসীন ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ২০১১ সালের ২ মার্চ বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে শতরান হাঁকিয়ে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সেল ২০১৫ সালে সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে শতরান পূর্ণ করেছিলেন। ওই একই বিশ্বকাপে সিডনিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫২ বলে শতরান হাঁকিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্করাম বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান হাঁকানোর রেকর্ড যেমন গড়েছেন, তেমনই একাধিক রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। এতদিন এক দিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি দলগত রানের নজির ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ সালের বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ৪১৭ রান তুলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েলরা। এদিন ৪২৮ রান তুলে সেই রেকর্ড ভেঙে দিল বাভুমা বাহিনী। পাশাপাশি বিশ্বকাপে এ নিয়ে তিন বার ৪০০-র বেশি রান তুলল প্রোটিয়ারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যানবেরায় ৪১১ তুলেছিল তারা। ২০১৫ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে ৪০৮ রান তুলেছিল।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী