বাংলার মেয়ে সাইকার আগুন ঝরানো বোলিং, ১৪৩ রানে হারল গুজরাত জায়ান্টস

আগুন ঝরানো বোলিং বাংলার মেয়ে সাইকা ইসাকের। ১১ রানে নিলেন চার উইকেট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  জয়ের জন্য সামনে ছিল রানের পাহাড়। ২০ ওভারে প্রয়োজন ছিল ২০৮ রানের। ওই লক্ষ্য অতিক্রম করা তো দূর অস্ত, একশো রানের গণ্ডিও টপকাতে পারল না গুজরাত জায়ান্টসের মেয়েরা। ১৫ দশমিক এক বলে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেল বেথ মুনির দল। ফলস্বরূপ শনিবার মহিলাদের প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১৪৩ রানে হারতে হলো গুজরাত জায়ান্টসকে।

ডিওযাই পাতিল স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত অধিনায়ক বেথ মুনি। হেইলি ম্যাথিউজ, হরমনপ্রীত কাউর আর অ্যামেলিয়া কেরের দুরন্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত। একে একে ফিরে যান সাব্বিনেনি মেঘনা, হার্লন দেওল ও অ্যাশলে গার্ডনার। অদিনায়ক বেথ মুনি রান নিতে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়ে সাজঘরে ফেরেন অদিনায়ক বেথ মুনি। পাঁচ রানে তিন উইকেট হারানো গুজরাত আর ঘুরে দাঁড়াতে পারেনি।

তাসের ঘরের মতো ভেঙে পড়া গুজরাতের ব্যাটিং লাইন আপে একমাত্র লড়লেন দয়ালান হেমলতা। তিনি ২৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে নেমে মনিকা পটেলও ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বল হাতে একাই গুজরাত ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বাংলার মেয়ে সাইকা ইশাক। ১১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ব্রান্ট ৫ রানে ২ উইকেট এবং অ্যামেলিয়া ১২ রানে ২ উইকেট নিয়েছেন। ওংয়ে নিয়েছেন এক উইকেট। আহত গুজরাত অধিনায়ক বেথ মুনি আর ব্যাট করতে নামতে পারেননি।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের